ফের উদ্ধার নিষিদ্ধ কাফ সিরাপ!

বুধবার সাত সকালে রায়গঞ্জের রূপাহারে প্রায় ৬০০০ বোতল নিষিদ্ধ কাফ সিরাপ উদ্ধার হল । উদ্ধার করল রায়গঞ্জ থানার পুলিশ । ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায় ।

পুলিশ সুত্রে জানা গিয়েছে গোপোন সূত্রের খবরের ভিত্তিতে এদিন সকালে রূপাহার এলাকায় অভিযান চালায় রায়গঞ্জ থানার পুলিশ । আটক করা হয় একটি পিক আপ ভ্যানকে । উদ্ধার হয় ৬০ পেটি নিষিদ্ধ কাফ সিরাপ ।একই সঙ্গে আটক করা হয় গাড়ির চালককেও । ধৃত চালকের নাম তাপস রায়; তাঁর বাড়ি রায়গঞ্জের পিপলান এলাকায় ।

পুলিশ সূত্রে জানা গেছে ধৃত গাড়ির চালককে জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পেরেছে এই নিষিদ্ধ কাফ সিরাপ তাকে গঙ্গারামপুরে পৌছে দিতে বলা হয়েছিল । ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ৷

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube