সন্দেশখালির ঘটনার পর কলকাতায় ইডি-র ডিরেক্টর

।। স্বর্ণালী মান্না ।।

কলকাতায় এসে পৌঁছলেন এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ইডি) ডিরেক্টর রাহুল নবীন । সন্দেশখালির রিপোর্ট পেয়েই সোমবার মধ্যরাতে দিল্লি থেকে কলকাতায় উপস্থিত হন তিনি । মঙ্গলবার ইডি আধিকারিকদের সঙ্গে বইঠকে যোগ দেওয়ার কথা রয়েছে তাঁর ।

জানা যাচ্ছে, ইডি আধিকারিকদের সঙ্গে মঙ্গলবার সল্টলেকের সিজিও কমপ্লেক্সে বৈঠক রয়েছে তাঁর । সম্প্রতি রেশন বন্টন দুর্নীতির তদন্তে সন্দেশখালিতে তল্লাশি অভিজান চালাতে যান ৫ তদন্তকারী আধিকারিকের একটি দল । সেদিন শেখ শাহজাহানের বাড়ির সদস্যরা দরজা না খোলায় তালা ভাঙার সিদ্ধান্ত নেন আধিকারিকরা ।

এরপরেই স্থানীয় কিছু মানুশদের হাতে আক্রান্ত হয়েছিলেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা । আক্রান্ত আধিকারিকরা এখনও হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলেই জানা গিয়েছে । সেই ঘটনায় দিল্লিতে পাঠানো হয়েছিল রিপোর্ট । সেই রিপোর্ট পেয়েই তড়িঘড়ি বৈঠক সারতে কলকাতায় পৌঁছন ইডি কর্তা । একই ছবি উঠে আসে বনগাঁতেও । বনগাঁর প্রাক্তন পুর প্রধান শঙ্কর আঢ্যকে গ্রেফতার করে নিয়ে যাওয়ার সময় আধিকারিকদের উপর চড়াও হয় কিছু দুষ্কৃতী । ইডি আধিকারিকদের পক্ষ থেকে অভিযোগ ওঠে, পুলিশকে অগ্রিম জানিয়েও মেলেনি কোন সুরক্ষা ।

এই মামলায় বনগাঁর প্রাক্তন পুর প্রধানকে গ্রেফতার করা হলেও সন্দেশখালির তৃণমূল নেতা শেখ শাহজাহান এখনও নিখোঁজ বলেই জানা যাচ্ছে । পাশাপাশি অধরা রয়েছে হামলাকারীরাও । তাহলে বইঠকে এই বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত কী হতে পারে সেতাই এখন দেখার বিষয় ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube