বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে পিটিয়ে খুন!

বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে পিটিয়ে খুনের অভিযোগ উঠল দক্ষিণ ২৪ পরগনার কুলতলিতে । সোমবারের এই ঘটনায় অভিযোগের তির উঠছে মৃত ব্যক্তির প্রতিবেশীর বিরুদ্ধে ।

বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে খুনের অভিযোগ উঠল প্রতিবেশীর বিরুদ্ধে । ঘটনাটি ঘটেছে দক্ষিন ২৪ পরগনার কুলতলী থানার শ্যামনগর এলাকায় । অভিযোগ উঠছে, গত সোমবার রাত্রে বাড়ি থেকে ডেকে নিয়ে যায় প্রতিবেশী জাহাঙ্গীর খাঁ । অভিযোগ তলা হয়, তারপর থেকেই নিখোঁজ ছিলেন আচানউল্লা লস্কর ।

মঙ্গলবার কুলতলী থানায় নিখোঁজ ডাইরিও করেন পরিবারের লোকজন । বুধবার সকালে স্থানীয় মাঠের মধ্যে আচানউল্লার মৃতদেহ দেখতে পান এলাকার মানুষজন । ঘটনায় কুলতলি থানার পুলিশকে খবর দিলে কুলতলি থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে দেহটি উদ্ধার করে । মৃতের স্ত্রী শাবানা লস্কর অভিযোগ করেন তাঁর স্বামীকে পিটিয়ে খুন করা হয়েছে । ঘটনার তদন্ত শুরু করেছে কুলতলি থানার পুলিশ ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube