উদ্ধার লক্ষাধিক টাকার জালনোট, পুলিশের জালে ধৃত ১!

মুর্শিদাবাদ জেলার সামসেরগঞ্জে উদ্ধার হল দুই লক্ষ টাকার জালনোট! মঙ্গলবারের এই ঘটনায় গ্রেফতার হল এক যুবক । ধৃত যুবককে বুধবার আদালতে পাঠায় পুলিশ ।

হাত বদলের আগেই বিপুল পরিমাণ জালনোট সহ এক যুবককে গ্রেফতার করল সামসেরগঞ্জ থানার পুলিশ । মঙ্গলবার রাতে সামসেরগঞ্জের নতুন ডাকবাংলা এলাকা থেকে গ্রেফতার করা হয় অভিযুক্তকে । পুলিশ সুত্রে জানা যায়, ধৃত যুবকের নাম মুকেশ কুমার, তাঁর বয়স ২৫ বছর । তাঁর বাড়ি বিহার রাজ্যের সিতামারী এলাকায় ।

এদিনের ঘটনায় জানা যায়, ধৃত যুবকের কাছ থেকে মোট ২ লক্ষ টাকার জালনোট বাজেয়াপ্ত করেছে সামসেরগঞ্জ থানার পুলিশ । উদ্ধার হওয়া নোটগুলো সবকটিই পাঁচশো টাকার বলে জানা যায় । বুধবার ধৃতকে আদালতে পাঠায় পুলিশ । জালনোট কারবারের সঙ্গে কে বা কারা জড়িত রয়েছে এবং কাকে কোথায় দেওয়ার উদ্দেশ্যে জালনোটগুলো নিয়ে যাচ্ছিল সেই বিষয়ে তদন্ত করে দেখছে সামসেরগঞ্জ থানার পুলিশ ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube