গঙ্গাসাগরে সস্ত্রীক রাজ্যপাল

গঙ্গাসাগরে কপিল মুনির মন্দিরে পুজো দিলেন রাজ্যপাল । এলাকার মানুষের পাশে থাকার বার্তাও দিলেন তিনি । রাজ্যের মুখ্যমন্ত্রীর পর গঙ্গাসাগরে দেখা গেল রাজ্যপাল সি ভি আনন্দ বোসকে । বুধবার স্ত্রীকে সঙ্গে নিয়ে তিনি ঘুরে এলেন এই পুন্যস্থল ।

মুখ্যমন্ত্রীর পর এবার গঙ্গাসাগরে এলেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস । পশ্চিমবঙ্গের রাজ্যপাল হিসেবে শপথ নেওয়ার পর এই প্রথম গঙ্গাসাগর গেলেন রাজ্যপাল । বুধবার সস্ত্রীক তিনি হেলিকপ্টারে আসেন গঙ্গাসাগর ।

গঙ্গাসাগরে গিয়ে তিনি পুজো দিলেন কপিল মুনির মন্দিরে । মন্দিরে পুজো দেওয়ার পর মন্দিরের পুরোহিতদের সঙ্গে কথা বলার পর এলাকার সাধারণ মানুষের সঙ্গেও কথা বলেন এদিন । রাজ্যপালকে পেয়ে এলাকাবাসীরা এদিন তাঁদের নানা সমস্যার কথা তাঁর সামনে তুলে ধরেন । সেই সব অভিযোগ শোনার পর তাঁদের পাশে থাকার বার্তা দেন রাজ্যপাল । অন্যদিকে এদিন গঙ্গাসাগর এবং গঙ্গার মাহাত্ম্য সম্পর্কেও আলোচনা করেন তিনি ।

গঙ্গাসাগর যাত্রায় নবান্নের কাছে হেলিকপ্টারের আবেদন করেছিলেন তিনি । অবশেষে বুধবার রাজ্যের হেলিকপ্টারে চড়েই গঙ্গাসাগরে পৌঁছলেন তিনি । এর আগেও একাধিকবার হেলিকপ্টার চেয়েও রাজ্যের কাছে সহযোগিতা না পেলেও এবার তাঁকে হতাশ করল না নবান্ন ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube