রাজ্যপালের সঙ্গে জরুরি বৈঠক সারতে রাজভবনে ইডি ডিরেক্টর!

মঙ্গলবার রাজভবনে গেলেন ইডি ডিরেক্টর রাহুল নবীন । জানা যাচ্ছে, রাজ্যপালের সঙ্গে জরুরিভিত্তিক বৈঠক সারতেই আজকে তাঁর এই জাত্রা । সকালেই সল্টলেকের সিজিও কমপ্লেক্সে ইডি-র আধিকারিকদের সঙ্গেও বৈঠক সারেন তিনি ।

সোমবার রাতেই দিল্লি থেকে কলকাতায় এসে পৌঁছেছিলেন ইডি-র ডিরেক্টর রাহুল নবীন । সন্দেশখালি ও বনগাঁ কাণ্ডের পর রাহুলের কলকাতায় আসা খুবই তাৎপর্যপূর্ণ বলে মত অনেকেরই । সিজিও কমপ্লেক্সে উচ্চ পর্যায়ের বৈঠকের পর মঙ্গলবার বিকেলে রাজভবনে গেলেন ইডি ডিরেক্টর । রাজ্যপাল সিভি আনন্দ বোসের সঙ্গে বৈঠক করবেন তিনি ।

গত ৫ জানুয়ারির সকালে সন্দেশখালির সরবেড়িয়াতে তৃণমূল নেতা শেখ শাহজাহানের বাড়িতে তল্লাশি অভিযানে গিয়ে উত্তেজিত জনতার হাতে আক্রান্ত হন ইডি আধিকারিকরা । সেদিনের ঘটনায় মাথা ফাটে তিনজন অফিসারের । গাড়িও ভাঙচুর করা হয় বলে অভিযোগ ওঠে । গত রবিবার সন্ধেয় সিআরপিএফ এবং ইডির শীর্ষস্থানীয় কর্তাদের সঙ্গে রাজভবনে বৈঠক করেছিলেন রাজ্যপাল । আজ তাঁর সঙ্গে বৈঠক করতে গেলেন ইডির ডিরেক্টর রাহুল নবীন ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube