রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের গঙ্গাসাগর সফর শেষ হতে না হতেই বিজেপি নেতৃত্ব একের পর এক গঙ্গাসাগর পৌঁছতে শুরু করেছেন । দক্ষিণ ২৪ পরগনার গঙ্গাসাগর মঙ্গলবার গিয়েছিলেন দিলীপ ঘোষ । আজ বুধবার সেখানে দেখা যায় বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারকে ।
রাজ্যের মুখ্যমন্ত্রীর পর এবার পালা রাজ্যের বিরোধী দলের? মঙ্গলবার গঙ্গাসাগরে এসেছিলেন দিলীপ ঘোষ । বুধবার গঙ্গাসাগরে পৌঁছলেন বিরোধী দলের রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার । শুধু তাই নয়, জানা যায়, বৃহস্পতিবার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও গঙ্গাসাগর আসবেন বলে বিজেপি সূত্রের খবর ।
এদিন বেলা ১২ টা নাগাদ সুকান্ত আসেন গঙ্গাসাগরে । তারপর তিনি কপিল মুনির মন্দিরে পুজো দেন । পাশাপাশি এলাকার বিজেপি কর্মীদের সাথে কথা বলেন তিনি । গঙ্গাসাগর মেলার পরিকাঠামো সহ অন্যান্য বিষয়ে রাজ্য সরকারের বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগড়ে দেন তিনি ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

