মুর্শিদাবাদ জেলায় রমরমিয়ে চলছিল অবৈধভাবে মাটি কাটার কাজ । ঘটনার খবর পেয়ে হানা দেয় পুলিশ । একাধিক সরঞ্জাম সহ পুলিশের জালে ধরা পড়ে ৪ অভিযুক্ত । বুধবার ধৃতদের ১৪ দিনের পুলিশি হেফাজত চেয়ে আদালতে পাঠানো হয়েছে বলে জানা যায় ।
পাঁচটি মাটি বোঝাই ট্রাক্টর, একটি জেসিবি মেশিন সহ চারজনকে গ্রেফতার করলো ফরাক্কা থানা
পুলিশ প্রশাসনের চোখে ধুলো দিয়ে ফরাক্কা থানার জয়রামপুরে অবৈধভাবে রমরমিয়ে চলছিল মাটির কারবার । খবর পেয়ে জয়রামপুরে অভিযান চালিয়ে মাটি কাটা বন্ধ করল ফরাক্কা থানার পুলিশ । আটক করা হয়েছে পাঁচটি ট্রাক্টর সহ একটি জেসিবি মেশিন । একই সঙ্গে গ্রেফতার করা হয়েছে চার জন অভিযুক্তকে ।
পুলিশ সুত্রে জানা যায়, বেশ কিছু দিন ধরে ফরাক্কা থানার অন্তর্গত জয়রামপুর এলাকায় একটি বাগানে অবৈধভাবে মাটি কাটার কাজ চলছিল । মঙ্গলবার মাটি কাটার খবর আসতেই কার্যত জয়রামপুরে অভিযান চালায় ফরাক্কা থানার পুলিশ । জানা যায় অভিযানে পুলিশের সঙ্গে ছিলেন বিডিও অফিসের আধিকারিক ও ভূমি সংস্কার দফতরের আধিকারিক ।
ফরাক্কা সহ বিভিন্ন এলাকায় সেই মাটিগুলোকে বিক্রি করা হচ্ছে বলে জানা যায়। বাজেয়াপ্ত করা হয় ট্রাক্টর ও জেসিবি মেশিন । গ্রেফতার করা হয় চারজনকে । ধৃতদের বুধবার ১৪ দিনের পুলিশ হেফাজত চেয়ে চারজনকে আদালতে পাঠায় পুলিশ ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

