সীমান্তবর্তী এলাকা থেকে উদ্ধার ফেন্সিডিল, ধৃত ১

মুর্শিদাবাদ জেলায় স্বামী স্ত্রী মিলে শুরু করেছিলেন ব্যবসা । জানা যাচ্ছে, সেই সব জিনিস মাটিতে পুতে রেখে অর্ডার অনুযায়ী সাপ্লাই করতেন তাঁরা । কেন না যেমন অর্ডার তেমন সাপ্লাই । সোমবার রাতে পুলিশের জালে ধৃত ১ ব্যক্তি । ঘটনাস্থল থেকে ৫১৮ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয় বলে জানা যাচ্ছে ।

অন্যদিকে জানা যাচ্ছে এই ব্যবসা গড়ে উঠেছিল একেবারে বাংলাদেশের সীমান্তে । ছুড়ে দিলেই পগার পার । এই অসম্ভব ঘটনায় সাফল্য মেলে পুলিশের । এ ঘটনা ভারত বাংলাদেশ সীমান্তের মুর্শিদাবাদের জলঙ্গীর চর পরাশপুর নতুনপাড়ার । এমন ব্যবসার খবর গোপনে পৌছায় পুলিশের কানে । যে ব্যবসা তারা করছিল তা একেবারে আইন বিরোধী । তা না হলে মাটিতে পুঁতে রেখে কেন অর্ডার অনুযায়ী সাপ্লাই দেওয়া ।

এই খবর পেয়েই সোমবার রাতে মুর্শিদাবাদের চর পরশপুর নাতুনপাড়ায় পৌছয় জলঙ্গী থানার পুলিশ। সেখানে গিয়ে একটি বাড়ি থেকে ৫১৮ বোতল ফেনসিডিল উদ্ধার করে তাঁরা । যদিও তা পুলিশ মাটির তলা থেকে উদ্ধার করে বলে খবর । ভারত বাংলাদেশ সীমান্তের মাত্র ৭০০ মিটারের দুরত্ব ছিল । এই এলাকা বিএসএফ-এর অধীনে থাকা সত্তেও কী ভাবে ফেনসিডিল মজুত করেছিল অভিযুক্তরা ? প্রশ্ন থাকলেও ষ্পষ্ট করেন অভিযুক্তই ।

পুলিশ সূত্রে খবর, এই ঘটনায় জড়িত ছিল, চর পরাশপুরের টিটন মন্ডল । তার বাড়ি থেকেই ৫১৮ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয় । এরা বিভিন্ন চোরাকারবারিদের কাছ থেকে ফেনসিডিলের বোতল মজুত করে বাংলাদেশ থেকে চাহিদা মতো বোতল সরবরাহ করে । সীমান্তের এত কাছাকাছি দূরত্ব থেকে প্রথমবার এই ধরনের ঘটনায় ফেনসিডিল উদ্ধার করেছে জলঙ্গী থানার পুলিশ । যদিও অভিযুক্ত টিটন মন্ডল ঘটনাস্থল থেকে পলাতক । সম্ভবত সে পুলিশ আসার আগাম খবর পেয়েই চম্পট দেয় এদিন । কিন্তু তার স্ত্রী নাজমা বিবি বাড়িতে থাকায় সে সরাসরি এই অপরাধের সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে বলে পুলিশ সূত্রে খবর ।

ওই ঘটনায় আইনি প্রক্রিয়া অর্থাৎ সূর্যাস্তের কারণে তাঁকে গ্রেফতার করতে পারেনি পুলিশ । তবে তাকে সারা রাত আটকে রেখে সূর্যোদয়ের পর গ্রেফতার করে জলঙ্গী থানার পুলিশ । তারপরেই তাকে থানায় নিয়ে আসা হয় । ঘটনায় তার বিরুদ্ধে এনডিপিএস মামলা রুজু করে মঙ্গলবার ৩ দিনের পুলিশি হেফাজতের আবেদন জানিয়ে জেলা আদালতে পাঠায় জলঙ্গী থানার পুলিশ । তবে ধৃতের স্বামী টিটন মন্ডলের খোঁজ শুরু করেছে পুলিশ ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube