অঙ্গনওয়াড়ি কেন্দ্রে নিম্নমানের খাবার, বিক্ষোভে গ্রামবাসীরা

অঙ্গনওয়াড়ি কেন্দ্রে নিম্নমানের মিড ডে মিল দেওয়া হচ্ছিল বেশ কিছুদিন ধরে । নিম্নমানের খাবার দেওয়ায় মঙ্গলবার বিক্ষোভে নামলেন গ্রামবাসীরা । পূর্ব বর্ধমানের মন্তেশ্বরের করন্দা গ্রামে ঘটল এমনই এক ঘটনা ।

গ্রামবাসীদের অভিযোগ, ১৮৮ নম্বর অঙ্গনওয়াড়ি কেন্দ্রে মিড ডে মিলে শিশু ও প্রসূতি মায়েদের শুধুমাত্র গলা সাদা ভাত দেওয়া হচ্ছিল । কোন ডাল বা সবজি তাঁদের দেওয়া হয় না । শুধু তাই নয় খিচুড়ি রান্নাও বন্ধ হয়ে গিয়েছে বলে উঠছে অভিযোগ । এই দেখে গ্রামের মানুষ ক্ষোভে ফেটে পড়েন । অঙ্গনওয়াড়ি কর্মীকে ঘেরাও করে বিক্ষোভ দেখাতে শুরু করেন তাঁরা ।

অন্যদিকে অঙ্গনওয়াড়ি কর্মী জানান, মন্তেশ্বরে অঙ্গনওয়াড়ি অফিস থেকে সবজি ও ডাল দিচ্ছে না; জার জেরে তিনি ঠিক মতো খাবার দিতে পারছেন না । এ বিষয়ে প্রতিক্রিয়া দিয়ে মন্তেস্বরে বিডিও সঞ্জয় দাস জানান, গোটা বিষয়টা তিনি খোঁজখবর নিয়ে দেখবেন ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube