শহর কলকাতায় ফের প্রকাশ্যে এল বিলাসবহুল গাড়ির দৌরাত্ম । বুধবার দ্রুত গতিতে ছুটে আসা একটি অডি গাড়ি এক ভ্যান চালককে সজোরে ধাক্কা মারে । গুরুতর আহত অবস্থায় ভ্যান চালককে এসএসকেএম হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানা যাচ্ছে । বিলাসবহুল ওই অডি গাড়ির চালককে আটক করেছে জোড়াসাঁকো থানার পুলিশ । গাড়ির চালক পার্ক স্ট্রিটের বাসিন্দা বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে ।
সাতসকালে কলকাতার রাস্তায় তাণ্ডব যুবকের । ভ্যানচালককে ধাক্কা মারার পর বিলাসবহুল গাড়ির উপর রীতিমতো নাচলেন মদ্যপ মালিক । ঘটনার জেরে সেন্ট্রাল অ্যাভিনিউতে একের দাঁড়িয়ে পড়ে একের পর এক গাড়ি । যার জেরে যানজট তৈরি হয় ওই অঞ্চলে । প্রবল ভোগান্তির শিকার হতে হয় সকলকে ।
দীর্ঘক্ষণ পর আয়ত্তে আসে পরিস্থিতি । আটক করা হয়েছে অভিযুক্তকে । সকাল ৮:৪৫ মিনিট নাগাদ সেন্ট্রাল অ্যাভিনিউতে একটি ভ্যানচালককে ধাক্কা দেয় একটি বিলাসবহুল গাড়ি । ঘটনাকে কেন্দ্র করে স্বাভাবিকভাবেই উত্তেজনা ছড়ায় এলাকায় । তবে তাতে বিলাসবহুল গাড়ি চালকের বিন্দুমাত্র তাপ উত্তাপ দেখা যায়নি এদিন । এর পর গাড়ি থেকে বেড়িয়ে গাড়ির উপর বসেন তিনি । নাচানাচি করতে দেখা যায় যুবককে ।
এই ঘটনার জেরে একের পর এক গাড়ি দাঁড়িয়ে পড়ে রাস্তায়; যার জেরে প্রবল যানজট তৈরি হয় এলাকায় । খবর পেয়ে ঘটনাস্থলে যায় জোড়াসাঁকো থানার পুলিশ । দীর্ঘক্ষণের চেষ্টায় যুবককে গাড়ির উপর থেকে নামায় তাঁরা । এরপর পুলিশের হাতে গাড়ির চাবি দিতে চাইছিলেন না যুবক । ফলে গাড়িটি সরাতেও বেশ বেগ পেতে হয় পুলিশকে । তবে ইতিমধ্যেই তাঁকে আটক করা হয়েছে । পুলিশ সূত্রে খবর, মদ্যপ ছিলেন ওই যুবক । ইতিমধ্যেই তাঁর গাড়ি থেকে একাধিক মদের বোতল উদ্ধার করা হয়েছে।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

