রাজ্যে ফের করোনায় আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হল । সোমবার পিয়ারলেস হাসপাতালে মারা গিয়েছেন ৭৬ বছরের এক বৃদ্ধ ।
পশ্চিমবঙ্গে এই নিয়ে দু’জনের মৃত্যু হল করোনায় । তবে তাঁরা করোনায় আক্রান্ত থাকলেও, তাদের শরীরে করোনার নতুন সাব-ভ্যারিয়েন্ট জেএন.১ এর অস্তিত্ব ছিল কি না তা অবশ্য এখনও স্পষ্ট নয় । অন্যদিকে হাসপাতাল সূত্রের খবর, দীর্ঘদিন ধরেই লিভার ক্যানসারে আক্রান্ত ছিলেন ওই বৃদ্ধ । পরবর্তীকালে তিনি ফুসফুসে সংক্রমণ নিয়ে গত ৩০ ডিসেম্বর ওই বেসরকারি হাসপাতালে ভর্তি হন ।
হাসপাতালে থাকাকালীন পরীক্ষায় কোভিড রিপোর্ট পজ়িটিভ আসে তাঁর । এরপরে সোমবার একাধিক অঙ্গপ্রত্যঙ্গ বিকল হয়ে গিয়ে তাঁর মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে ।
Latest posts by news_time (see all)
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

