প্রয়াত প্রাক্তন পুলিশ কমিশনার তুষারকান্তি তালুকদার

।। স্বর্ণালী মান্না ।।

চলে গেলেন কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনার তুষারকান্তি তালুকদার । মঙ্গলবার ৮৫ বছর বয়সে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি ।

জানা যাচ্ছে, দীর্ঘদিন ধরেই কিডনির সমস্যায় ভুগছিলেন প্রাক্তন পুলিশ কর্তা । তবে গত শনিবার শ্বাসকষ্টজনিত সমস্যা হওয়াতে তাঁকে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয় । চিকিৎসা চলাকালীন হৃদরোগের সমস্যা ধরা পড়ে তাঁর ।

১৯৯২ সাল থেকে ১৯৯৬ সাল পর্যন্ত পুলিশ কমিশনারের দায়িত্ব সামলেছিলেন তিনি । তবে তাঁর নাম জড়িয়েছে কিছু বিতর্কেও । ১৯৯৩ সালে বর্তমান মুখ্যমন্ত্রী ও তৎকালীন কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে রাইটার্স বিল্ডিং অভিযানে গুলি চালানোর ঘটনায় মৃত্যু হয়েছিল একাধিক ব্যক্তির । সেই সময় পুলিশ কমিশনারের দায়িত্বে ছিলেন তুষারকান্তি তালুকদার ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube