পুরনো বছরে টলি থেকে বলি পাড়ায় হয়ে গিয়েছে একাধিক বিয়ে। তার রেস রয়েছে চলতি বছরেও। সম্প্রতি গুঞ্জন উঠেছে নতুন বছরে চার হাত এক হতে চলেছে সাউথ অভিনেতা বিজয় দেবেরাকোণ্ডা এবং পরিচিত অভিনেত্রী রশ্মিকা মন্দানার। কবেই বা তাঁরা বসবেন বিয়ের পিঁড়িতে ? সবই এখন ধোঁয়াশার মত।
বিজয় রশ্মিকার প্রেম কাহিনী নেটিজেনদের কাছে গোপন বলে মনে হলেও ব্যাপারটা সকলেরই জানা। জীবনের প্রতি মুহূর্তেই অভিনেতা ও অভিনেত্রী একে অপরের পরিপূরক। অনস্ক্রিনের সঙ্গে অফস্ক্রীন কেমিস্ট্রি নেটিজেনদের কাছে চর্চার বিষয়। সূত্রের খবর, শোনা যাচ্ছে এরই মাঝে তারকা বিজয় দেবেরাকোণ্ডা নাকি বিয়ে করতে চাইছেন। তবে কি নতুন বছরেই বিয়ে করতে চলেছেন রশ্মিকা ও বিজয়? জল্পনা যখন তুঙ্গে তখন এও শোনা যাচ্ছে আগামী ফেব্রুয়ারিতেই বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন নায়ক-নায়িকা। তবে এই বিষয়ে দু’জনের কেউই মন্তব্য করেননি।
‘গীত গোবিন্দম’ এবং ‘ডিয়ার কমরেড’ এই দুই ছবিতেই এক ফ্রেমে দেখা গিয়েছিল রশ্মিকা এবং বিজয়কে। তারপরই জল্পনা শুরু হয় তাঁদের প্রেম কাহিনী নিয়ে। বেশ অনেকদিন ধরেই ডেট করছেন একে অপরকে। গতবছরে দিওালির সময়তেও বিজয়ের বাড়িতে দেখা গিয়েছিল রশ্মিকাকে। দু’জনে একসঙ্গে ছুটি কাটিয়েছেন বহু জায়গায়। সেই ছবি বহুবারই দেখা গিয়েছে সোশ্যাল মিডিয়াতে। এখন দেখার বিষয় কবে এই জুটি সাত পাকে বাঁধা পড়তে চলেছেন। এই জুটির বিগ বাজেট বিয়ে দেখার জন্য মুখিয়ে আছেন তাঁদের ফ্যান সহ সকল আমজনতা।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

