অবশেষে ভাঙড়ের ৪ থানা কলকাতা পুলিশের আওতায়

সোমবার ভাঙ্গড়ে কলকাতা পুলিশের অন্তর্গত চারটি থানার উদ্বোধন । কলকাতা পুলিশ কমিশনার বিনীত গোয়েল সোমবার ভাঙড়ের নতুন থানা গুলি পরিদর্শন করবেন ।

সোমবার অর্থাৎ ৮ জানুয়ারি থেকে কলকাতা পুলিশের আওতায় নতুন ভাঙ্গড় পুলিশ ডিভিশন কাজ শুরু হচ্ছে। সরকারি নোটিফিকেশনে ভাঙ্গড়ের আটটি থানার জন্য ইনস্পেক্টর পর্যায়ে রদবদল করা হয়েছে। ভাঙ্গর পুলিশ ডিভিশনের জন্য মোট ১৭৪৪টি নতুন পদের অনুমোদন দিয়েছে রাজ্য সরকার। সার্বিকভাবে ভাঙ্গড় পুলিশ ডিভিশনের দায়িত্ব সামলাবেন ডিভিশনাল কমিশনার আইপিএস সৈকত ঘোষ যিনি কলকাতা পুলিশের চতুর্থ ব্যাটেলিয়নের দায়িত্বে রয়েছেন। বর্তমান দায়িত্বে পাশাপাশি ভাঙরের দায়িত্ব সামলাবেন তিনি।

গত জুলাই মাসেই ভাঙড়কে কলকাতা পুলিশের আওতায় আনার কথা বলেছিলেন মুখ্যমন্ত্রী। ভাঙড়ে কলকাতা পুলিশের আওতায় আলাদা ভাঙড় ডিভিশন গঠনের নির্দেশ দেন তিনি। এরপর, আটটি থানা থাকবে এই ডিভিশনে এমনটাই জানানো হয়। এরপর গত মঙ্গলবার আনুষ্ঠানিক ভাবে কলকাতা পুলিশের অধীনে এসেছিল ভাঙড়ের চারটি থানা। ওই দিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভার্চুয়াল মাধ্যমে ভাঙড়, উত্তর কাশীপুর, পোলেরহাট এবং চন্দনেশ্বর থানার উদ্বোধন করেন। এবং আপাতত এই চারটি থানার কাজ শুরু হচ্ছে। শনিবার রাতেই এই চার থানায় পুলিশের লাঠি, ওয়াকিটকি, হেলমেট-সহ নানা সরঞ্জাম এসে পৌঁছায়। তত্ত্বাবধানে ছিলেন ভাঙড়ের জন্য নিযুক্ত ডেপুটি কমিশনার সৈকত ঘোষ। সোমবার থেকে থানাগুলিতে আনুষ্ঠানিক ভাবে কাজকর্ম শুরু হওয়ার কথা।

সেইমত সোমবার ভাঙড়ে কলকাতা পুলিশের অন্তর্গত চারটি থানার উদ্বোধন হবে। কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েল ভাঙ্গড়ের নতুন থানা গুলি পরিদর্শন করবেন।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube