এবার বঙ্গে খোঁজ মিলল করোনার নতুন উপপ্রজাতি জে এন.১-এর । সম্প্রতি প্রথমে কেরলে জেএন.১ এর খোঁজ মেলার পরে সমস্ত রাজ্যকে সতর্ক করেছিল স্বাস্থ্যমন্ত্রক । গত রবিবার পর্যন্ত সারা দেশের ১২টি রাজ্য থেকে ওমিক্রনের সাব-লিনিয়েজ জেএন.১ মিলেছে ৫৩৬টি । কিন্তু তাতে বঙ্গের নাম ছিল না ।
স্বাস্থ্যমন্ত্রক সূত্রে খবর, গত ২৬ ডিসেম্বর কলকাতার স্কুল অফ ট্রপিক্যাল মেডিসিন থেকে রাজ্যের ২৬টি কোভিড পজিটিভ নমুনা জিনোম সিকোয়েন্সিংয়ের জন্য কল্যাণীর ন্যাশনাল ইনস্টিটিউট অফ বায়োমেডিক্যাল জিনোমিক্সে পাঠানো হয়েছিল ।
দেশের ৬৭টি জেনেটিক ল্যাব নিয়ে তৈরি হয়েছিল ইন্ডিয়ান সার্সকোভ-২ জেনেটিক কনসোর্টিয়াম (ইনসাকগ) । সেই ইন্ডিয়ান সার্সকোভ-২ জেনেটিক কনসোর্টিয়াম (ইনসাকগ) সূত্রের খবর, ওই ২৬টি নমুনার মধ্যে দু’টিতে করোনার নতুন সাব-ভ্যারিয়েন্ট জেএন.১ এর খোঁজ মিলেছে । যদিও স্বাস্থ্য দফতর এখনও পর্যন্ত ওই ভ্যারিয়েন্ট পাওয়ার খবর জানে না বলেই দাবি করেছে । গত ২ জানুয়ারি আরও ৫০টি নমুনা জিনোম সিকোয়েন্সিং-এর জন্য কল্যাণীতে পাঠানো হয়েছে । তার রিপোর্ট এখনও এসে পৌঁছয়নি ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

