হাওড়া পাইকারি সবজি বাজারে বরফ তৈরির গ্যাস লিক করে চাঞ্চল্য ছড়াল । মঙ্গলবার গ্যাসের তীব্র ঝাঁঝালো গন্ধ ছড়িয়ে পড়ে চারিদিকে । ঘটনাস্থলে পৌঁছয় গোলাবাড়ি থানার পুলিশ ও দমকল বিভাগের একটি ইঞ্জিন ।
এদিনের ঘটনায় জানা যাচ্ছে, গ্যাসের ঝাঁঝালো গন্ধ ছড়িয়ে পড়ায় সবজি বাজারের ব্যবসায়ীরা আতঙ্কিত হয়ে পড়েন । দমকলের কর্মীরা গিয়ে সেই লিকেজ বন্ধ করতে সক্ষম হন । তবে পাইকারি সবজি বাজারে যেখানে হাজার হাজার মানুষ প্রতিদিন যাতায়াত করেন সেখানে এইভাবে বরফ তৈরির কারখানা দীর্ঘ দিন ধরে চলেছে কেন এই নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে ।
যে কোন সময়ে বড় ধরনের দুর্ঘটনা ঘটার আশঙ্কা রয়েছে এই স্থানে । সেই কারখানা নিয়ম মেনে চলছে কি না তা খতিয়ে দেখছে পুলিশ এবং দমকল বিভাগ ।
Latest posts by news_time (see all)
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

