বৈদ্যুতিক চুল্লি বিকল হয়ে পড়ে রয়েছে বহুদিন ধরে । ফলে মৃতদেহ সৎকার করতে এসে সমস্যায় পড়তে হচ্ছে উত্তর দিনাজপুর জেলার বালুরঘাটের বাসিন্দাদের ।
স্থানীয় সূত্রে জানা যাচ্ছে, ৫ মাসেরও বেশি সময় ধরে বিকল হয়ে রয়েছে খিদিরপুর শ্মশানের বৈদ্যুতিক চুল্লি । যার ফলে বৈদ্যুতিক চুল্লিতে মৃতদেহ সৎকার কার্যত পুরোপুরি বন্ধ হয়ে রয়েছে । চুল্লি খারাপ থাকার কারণে সমস্যায় পড়ছেন সাধারণ মানুষ । যদিও সাধারণ মানুষের যাতে অসুবিধা না হয় তার জন্য বিকল্প হিসেবে খড়ির যোগান দিচ্ছে বালুরঘাট পুরসভা ।
২০১৭ সালে বালুরঘাট পুরসভার তরফে শহরের খিদিরপুর শ্মশানে তৈরি করা হয় বৈদ্যুতিক চুল্লি । উত্তরবঙ্গ উন্নয়ন তহবিলের আর্থিক বরাদ্দে এই চুল্লি তৈরি করা হয় বলে জানা যাচ্ছে । খরচ হয়েছিল প্রায় ২ কোটি টাকা ।
স্থানীয়দের দাবি, খিদিরপুর শ্মশানে ‘দুটি বৈদ্যুতিক চুল্লি রয়েছে । তার মধ্যে একটি দীর্ঘদিন ধরে বিকল হয়েছিল । ফলে একটি চুল্লিতেই মৃতদেহ সৎকারের কাজ চলছিল বহুদিন ধরে । তবে সেটি পুনরায় চালু হয়নি । একটিতে চলত কাজ, সেটিও খারাপ হয়ে যাওয়ায় গোটা শ্মশানেরই সৎকার ব্যবস্থা কার্যত ভেঙে পড়েছে । যদিও বালুরঘাট পৌরসভার চেয়ারম্যান অশোক মিত্র জানান, খুব শিগগিরই শ্মশানের কাজ শুরু হবে; কারণ ইতিমধ্যেই টেন্ডার পাশ হয়ে গিয়েছে ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

