থমকে গেল সুর, চিরনিদ্রায় উস্তাদ রশিদ খান

।। স্বর্ণালী মান্না ।।

ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতের জগতে ইন্দ্রপতন ঘটল । চলে গেলেন উস্তাদ রশিদ খান । মঙ্গলবার মাত্র ৫৬ বছর বয়সে চিরনিদ্রায় চলে গেলেন ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতের জনপ্রিয় শিল্পী ।আজ বিকেল ৩টে ৪৫ মিনিট নাগাদ কলকাতার একটি বেসরকারি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি ।

গত ২২ নভেম্বর হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে । প্রায় একমাস ধরে হাসপাতালে ভর্তি ছিলেন সঙ্গীত জগতের অন্যতম দিকপাল শিল্পী উস্তাদ রশিদ খান । দীর্ঘদিন হাসপাতালে থাকার ফলে সংক্রমণ হয়ে গিয়েছিল বলে জানা যাচ্ছে হাসপাতাল সূত্রে । প্রস্টেট ক্যানসারে ভুগছিলেন রামপুর-সাসওয়ান ঘরানার এই শিল্পী । এরই মাঝে ব্রেন স্ট্রোক হয় তাঁর । হাসপাতাল সূত্রে খবর, তাঁর শারীরিক অবস্থা অতি সঙ্কটজনক ছিল মঙ্গলবার । আজ ভেন্টিলেশনে রাখা হয়েছিল শিল্পীকে । মঙ্গলবার তাঁকে দেখতে হাসপাতালে যান রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ।

মঙ্গলবার ব্রেন স্ট্রোকে আক্রান্ত হয়ে প্রয়াত হন তিনি । এদিন তাঁকে দেখতে হাসপাতালে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়; সঙ্গে ছিলেন মন্ত্রী অরূপ রায়, মেয়র ফিরহাদ হাকিম ও পুলিশ কমিশনার বিনীত গোয়েল । শিল্পির পরিবারে রয়েছেন তাঁর স্ত্রী, দুই কন্যা ও এক পুত্র ।

বলিউড ও টলিউড মিলিয়ে বহু গান গেয়েছিলেন তিনি । ‘জব উই মেট’, ‘মাই নেম ইজ খান’,’মিতিন মাসি’-র মতো ছবিতে গান গেয়েছিলেন তিনি । ২০০৬ সালে পদ্মশ্রী পেয়েছিলেন শিল্পী । বঙ্গভূষণে সম্মানিত হন ২০১২ সালে । ২০২২ সালে পান পদ্মভূষণও ।

সন্ধ্যা ৬টা পর্যন্ত হাসপাতালেই থাকবে তাঁর মরদেহ । তারপর আজ পিস ওয়ার্ল্ডে শায়িত থাকবে শিল্পির দেহ । আগামিকাল তাঁর দেহ রাখা থাকবে রবীন্দ্রসদনে । সেখানে শেষ শ্রদ্ধা জানাতে পারবেন তাঁর অনুগামীরা । আগামিকাল দুপুর ১টায় গান স্যালুটে বিদায় জানানো হবে তাঁকে । তাঁর মৃত্যুতে শোকের ছায়া নেমে আসে গোটা সঙ্গীত জগতে ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube