বলিউড পরিচালক রোহিত শেট্টির নাম শুনলেই মাথায় আসে ‘অ্যাকশন’- এর কথা । এইবার পরিচালকের নয়া সিরিজ আসছে ওটিটি মাধ্যমে। অ্যাকশনে ভরা ‘ইন্ডিয়ান পুলিশ ফোর্স’ সিরিজটির ঘোষণা করা হয়েছিল গতবছরে। তারই সিজন ১ ট্রেলার প্রকাশ্যে এল শুক্রবার। আতঙ্কবাদীদের খেলা শেষ করতে আসছেন সিদ্ধার্থ ও শিল্পারা। সিরিজের মুখ্য চরিত্রে আছেন সিদ্ধার্থ মালহোত্রা, শিল্পা শেট্টি , বিবেক ওবেরয়, শ্বেতা, মুকেশ ঋষি, শরদ কেলকার প্রমুখ ব্যক্তিরা।
পরিচালক বড় পর্দায় সিংঘম, সিম্বা , সূর্যবংশী ইত্যাদির মত ছবি নিয়ে এসে বারবারই দর্শকদের মন জয় করেছেন। আগামী সময়ে খুব শীঘ্রই আসতে চলছে সিংঘম ছবির পরবর্তী ভাগ। এর মধ্যেই রোহিত পা রাখলেন ওটিটি প্ল্যাটফর্মে এক পুলিশ কেন্দ্রিক সিরিজ নিয়ে। এই সিরিজটি মুক্তি পাবে অ্যামাজন প্রাইম ভিডিয়োতে। এই কাজের মাধ্যমে ওয়েব সিরিজে প্রথম পা রাখছেন সিদ্ধার্থ মালহোত্রা। মাত্র তিন ঘণ্টায় ১৬ লাখের বেশি দেখা হয়েছে এই ট্রেলারকে। আগামী ১৯ জানুয়ারি মুক্তি পাবে সিরিজটি।
ট্রেলারে দেখা যায় দিল্লির বুকে পরপর ব্লাস্ট । সেখান থেকে এন্ট্রি নিতে দেখা যায় দিল্লি পুলিশ ফোর্সের প্রধান অফিসার সিদ্ধার্থ মালহোত্রাকে। দেখা মেলে আরও এক অফিসার শিল্পা শেট্টির । সিরিজে অভিনেতা অভিনেত্রীরা কিভাবে দিল্লি শহরকে সুরক্ষিত করে তোলে সেটারও এক ঝলক দেখা গিয়েছে ট্রেলারে। রয়েছে ভরপুর অ্যাকশন ও টানটান উত্তেজনা। খোদ পরিচালককেও দেখা গিয়েছে অভিনয় করতে। এছাড়াও সিরিজটিতে রয়েছে দেশাত্মবোধের ছোঁয়া।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

