।। স্বর্ণালী মান্না ।।
আসন্ন লোকসভা নির্বাচনকে পাখির চোখ করে মাঠে নামল বিজেপি । মঙ্গলবার রাজারহাটের এক হোটেলে বিজেপির সাংসদ ও বিধায়করা অংশ নেন এক দলীয় বৈঠকে । একই সঙ্গে উপস্থিত ছিলেন রাজ্য বিজেপির কেন্দ্রীয় পর্যবেক্ষক সুনিল বনসল ।
মঙ্গলবার সকাল ১১টা নাগাদ রাজারহাটের এক হোটেলে শুরু হয়েছিল বিজেপির আজকের সাংগঠনিক বৈঠক । আসন্ন লোকসভা নির্বাচন নিয়ে বিধায়ক ও সাংসদদের পাশাপাশি উপস্থিত ছিলেন বিজেপির সাধারণ সম্পাদমণ্ডলির একাধিক সদস্যরা । বিজেপির রাজ্যসভাপতি সুকান্ত মজুমদার, লকেট চট্টোপাধ্যায় ও অগ্নিমিত্রা পালও উপস্থিত রয়েছেন বলে জানা যায় ।
অমিত শাহ ও জে পি নাড্ডা আগেই লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে একটি লক্ষ্যমাত্রা স্থির করে দিয়েছিলেন । লোকসভা নির্বাচনে ৩৫টি আসনের লক্ষ্যমাত্রা বেঁধে দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে । এই বৈঠককে কেন্দ্র করে মনে করা হছে সাংসদ ও বিধায়কদের কাছ্ থেকে তাঁদের কেন্দ্রের পরিস্থিতি বঝার চেষ্টা করা হতে পারে ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

