চিঠি রহস্যে এবার বালুর হাতের লেখা পরীক্ষা!

।। স্বর্ণালী মান্না ।।

রেশন দুর্নীতি মামলায় ইতিমধ্যেই ইডি-র হাতে গ্রেফতার হয়েছেন প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক । এবার তাঁর হাতের লেখা মেলাতে চান ইডি-র তদন্তকারী আধিকারিকরা । এসএসকেএম হাসপাতাল থেকে গোপন চিঠি পাঠিয়েছিলেন ধৃত মন্ত্রী । সেই চিঠির সূত্র ধরেই ইডি-র হাতে গ্রেফতার হন বনগাঁ পুরসভার প্রাক্তন পুর প্রধান শঙ্কর আঢ্য ।

এসএসকেএম হাসপাতাল থেকে পাঠানো গোপন চিঠিকে কেন্দ্র করেই ঘনীভূত হচ্ছে রহস্য । যে চিঠির সূত্র ধরেই ইডি পৌঁছয় শেখ শাহজাহান ও শঙ্কর আঢ্যর ঠিকানায় । ইতিমধ্যেই শঙ্কর আঢ্যর বাড়ি তল্লাশি করে উদ্ধার হয় নগদ ৮ লক্ষ টাকা । তাঁকে আদালতে পেশ করে ইডি আধিকারিকরা জানান ধৃত মন্ত্রীর লেখা একটি চিঠিতে তাঁর নামের উল্লেখ পাওয়া যায় । আধিকারিকদের আরও দাবি, এসএসকেএম হাসপাতাল থেকেই নিজের মেয়ে প্রিয়দর্শিনীকে সেই চিঠি লিখেছিলেন বালু । তবে হাত বদল হওয়ার আগেই সেই চিঠি এসে যায় তদন্তকারীদের কাছে ।

অন্যদিকে জানা যাচ্ছে, এক কালে বালু নিজেই সেই চিঠি লেখার কথা স্বীকার করেছিলেন । তবে পরবর্তীতে তিনি যে পিছপা হবেন না তা কে বলতে পারে । সেই কারনেই তথ্যপ্রমান হাতে রাখতেই এবার মন্ত্রীর হাতের লেখা পরীক্ষা করতে চায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা । পাশাপাশি আরও তথ্য পেতে ও কিছু বিষয়ে খোঁজ নিতে এবার হস্তলেখা বিশেষজ্ঞদের দ্বারস্থ হতে চলেছে ইডি ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube