বেআইনি আধার কার্ড তৈরির অভিযোগে পুলিশের জালে ধৃত ১

মুর্শিদাবাদ জেলায় বেআইনি ভাবে তৈরি করা হচ্ছিল আধারকার্ড । ঘটনার খবর ছড়িয়ে পড়তে নড়েচড়ে বসে প্রশাসন । তদন্তে নেমে মঙ্গলবার পুলিশের জালে ধরা পড়ল এক অভিযুক্ত!

মুর্শিদাবাদ জেলায় বেআইনি আধার কার্ড তৈরীর অভিযোগে এবার গ্রেফতার করা হল এক ব্যক্তিকে । পুলিশ জানিয়েছে, ধৃত ব্যক্তির নাম আব্দুর রহমান; তাঁর বাড়ি মিঠিপুরে । পুলিশ সূত্রে জানা যায়, জঙ্গিপুরের গিরিয়া স্কুলের পাশে তার নিজস্ব দোকানেই এই ভুয়া আধার কার্ড তৈরির কারবার চালাত অভিযুক্ত ।

ঘটনার খবর পেয়ে মঙ্গলবারই তার ডেরায় হানা দেয় পুলিশ । হাতে নাতে পাকড়াও করা হয় তাকে । ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়েছে একাধিক বেনামী আধার কার্ড । বাজেয়াপ্ত করা হয়েছে ল্যাপটপ, প্রিন্টার, বায়োমেট্রিক মেশিন সহ একাধিক ইলেকট্রনিক সরঞ্জাম ।

ধৃতের সাত দিনের পুলিশ হেফাজত চেয়ে আজ তাকে তোলা হবে জঙ্গিপুর কোটে । সমগ্র ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ প্রশাসন ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube