থানার সামনে বিক্ষোভে হাওড়ার পোড়া হাটের ব্যবসায়ীরা

মঙ্গলবার হাওড়ায় পোড়া হাটের ব্যবসায়ীদের বিক্ষোভের ছবি ধরা পড়ল হাওড়া থানার সামনে । ব্যবসায়ীদের অভিযোগ, গত ২১ শে জুলাই রাতে বিধ্বংসী অগ্নিকাণ্ডে ভস্মীভূত হয়ে যায় পোড়া হাটের প্রায় একহাজার দোকান । অগ্নিকাণ্ডের ঘটনার পরিপ্রক্ষিতে অভিযোগ ওঠে শান্তি রঞ্জন দে- র বিরুদ্ধে ।

হাট ব্যবসায়ীদের অভিযোগ, শান্তি রঞ্জন দে নিজেকে পোড়া হাটের মালিক হিসেবে দাবি করতেন । অগ্নিকাণ্ডের ঘটনাকে কেন্দ্র করে মামলা মোকদ্দমাও হয় । পোড়াহাট সারিয়ে তোলার পর হাটের ব্যবসায়ীরা পুনরায় সেখানে ব্যবসা শুরু করেন বলে খবর ।

তাঁদের অভিযোগ, সম্প্রতি সেই শান্তি রঞ্জন দে নিজের আধিপত্য বিস্তারের জন্য তাঁর লোকজন দিয়ে সেখানকার হাট ব্যবসায়ীদের হুমকি দিচ্ছে । সেই ঘটনার প্রতিবাদে ব্যবসায়ীরা তাঁদের নিরাপত্তার দাবি জানিয়ে হাওড়া থানার সামনে আজ বিক্ষোভ দেখান এবং থানায় ডেপুটেশন দেন ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube