পশ্চিম বর্ধমান জেলার আসানসোলে বিজেপি কর্মীকে গ্রেফতারের ঘটনায় ছড়াল ব্যাপক উত্তেজনা । পুলিশ ফাঁড়িতে পৌঁছলেন বিধায়িকা বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পাল। সোমবার অধিক রাতে ঘটে এই ঘটনা ।
এদিনের ঘটনায় অভিযোগ উঠছে , আসানসোল উত্তর থানার কন্যাপুর বি ব্লক এলাকাতে দুই দল উঠতি যুবকের মধ্যে হাতাহাতি শুরু হয় । সেই সময় সেখানে চলে আসেন আরএসএস কার্যকর্তা বিজেপি কর্মী সৌমিত্র তিওয়ারী । প্রথমে তিনি তাঁদের মারধর করেন, পরে আগ্নেয়াস্ত্র নিয়ে এসে তাঁদেরকে হুমকি দেন তিনি ।
ঘটনার খবর পেয়ে পুলিশ সৌমিত্রকে আগ্নেয়াস্ত্র সহ আটক করে নিয়ে যায় বলে খবর । এরপরে স্থানীয় বিজেপি নেতৃত্ব কন্যাপুর ফাঁড়িতে গিয়ে বিক্ষোভ দেখাতে শুরু করে । ঘটনাস্থলে পৌঁছান বিধায়িকা অগ্নিমিত্রা পল । তাঁর দাবি , সামনে লোকসভা নির্বাচন, তার আগে তাঁদের দলের লড়াকু কার্যকর্তাদের বিনা দোষে ফাঁসিয়ে গ্রেফতারের ঘটনা ঘটতে পারে । যদিও এক্ষেত্রে তিনি উপযুক্ত তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আর্জি জানিয়েছেন । স্থানীয় তৃণমূল নেতৃত্বও নিরপেক্ষ তদন্ত করে ব্যবস্থা গ্রহণের দাবি জানান ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

