বেসরকারি সংস্থার হাতে পথসাথী প্রকল্প?

মুখ থুবড়ে পড়ল মুখ্যমন্ত্রীর স্বপ্নের পথসাথী প্রকল্প । বেসরকারি সংস্থার হাতে তুলে দেওয়া হচ্ছে এই প্রকল্প । পূর্ব বর্ধমানে আটটি পথসাথী প্রকল্প তৈরি হয় । জানা যাচ্ছে সেগুলির মধ্যে পাঁচটি তুলে দেওয়া হয়েছে বেসরকারি সংস্থার হাতে ।

২০১৮ সালে রাজ্য সরকারের আবাসন দফতরের তত্ত্বাবধানে পথসাথী প্রকল্পের ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । এই প্রকল্পের অধীনে ব্যস্ত রাজ্য সড়ক এবং জাতীয় সড়কের ধারে একগুচ্ছ মোটেল নির্মাণের উদ্যোগ নেওয়া হয় । ২৩টি জেলার সবক’টিতেই গড়ে ওঠে এই প্রকল্পটি । পূর্ব বর্ধমানে আটটি পথসাথী প্রকল্প তৈরি হয় । তার মধ্যে ইতিমধ্যেই পাঁচটি টেন্ডারের মাধ্যমে বেসরকারি কোম্পানির সাথে হাতে তুলে দেওয়া হয়েছে । বাকি রয়েছে তিনটি ।

শক্তিগড় এলাকাতেও এমন একটি পথসাথী প্রকল্প ছিল বলেই খবর । আজ তা আগাছায় পরিপূর্ণ হয়েছে । ভেঙে গিয়েছে বিল্ডিং । ভেঙে ফেলা হয়েছে সিসিটিভি ক্যামেরা । ইতিমধ্যেই এই বিল্ডিংটি বেসরকারি কোম্পানি হাতে তুলে দেওয়া হয়েছে বলে জানা যাচ্ছে । কিন্তু কোন রকম সংস্কার হয়নি । এলাকার বাসিন্দারা চাইছেন আবার নতুন করে সেজে উঠুক এই পথ সাথী প্রকল্প ।

যদিও বিরোধীরা বলছেন সরকারি দূরদর্শিতার অভাবের জন্যই এমন ঘটেছে । কেন নাম মাত্র টাকায় বেসরকারি কোম্পানিকে দিয়ে দেওয়া হল তার হিসাব চাইছে বিজেপি জেলা নেতৃত্ব ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube