মন্দির থেকে চুরি গেল মূর্তি!

মন্দির থেকে চুরি হয়ে গেল বহুমূল্যবান দু’টি বিষ্ণুর প্রস্তরমূর্তি । ২০২২ সালের এপ্রিল মাসে অজয় নদ থেকে গ্রামবাসীরা মূর্তি দু’টি উদ্ধার করার পর মন্দিরে প্রতিষ্ঠা করে পুজো শুরু করেছিলেন বলে জানা যাচ্ছে । সোমবার ঘটনাটি প্রকাশ্যে আসে পূর্ব বর্ধমান জেলার মঙ্গলকোটের খেঁড়ুয়ায় ।

যদিও মন্দিরে আরও একটি বড় বিষ্ণু মূর্তি সহ ছোট ভাঙা মূর্তি থাকলেও সেগুলো চোরের দল হাত দেয়নি বলেই খবর । মন্দিরের ভিতরে বেদী করে মূর্তি দু’টি বসানো ছিল বলে গ্রামবাসীদের দাবি । বেদী থেকে উপড়ে মূর্তি দু’টিকেই চোরের দল নিয়ে গিয়েছে বলে অভিযোগ আনা হচ্ছে ।

মঙ্গলকোটের খেঁড়ুয়ায় মূর্তি চুরির ঘটনায় গ্রামে শোকের ছায়া নেমে এসেছে । মূর্তি দুটোর প্রত্নতাত্ত্বিক মূল্য বিবেচনা করেই প্রশাসন তা নিজেদের হেফাজতে চেয়েছিল। কিন্তু গ্রামবাসীরা সেই সময় তা প্রশাসনকে দিতে রাজি হয়নি । মঙ্গলকোট থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube