সোমবার গঙ্গাসাগর মেলার উদ্বোধন করতে গঙ্গাসাগরে যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় । প্রতিবছরের মতনই ব্যতিক্রম হল না ২০২৪ এ । শারীরিক অসুস্থতার প্রতিবন্ধকতা কাটিয়ে গঙ্গাসাগর মেলার শুভ উদ্বোধন ও গঙ্গাসাগর মেলার প্রস্তুতি খতিয়ে দেখতে গঙ্গাসাগরে পৌঁছবেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী গঙ্গাসাগর সফরকে কেন্দ্র করে ইতিমধ্যে সেজে উঠেছে গঙ্গাসাগর। রঙিন আলোতে রেঙে উঠেছে গঙ্গাসাগরের কপিলমুনি মন্দির। চলছে শেষ বেলার প্রস্তুতির কাজ।
সোমবার রয়েছে মুখ্যমন্ত্রীর একাধিক কর্মসূচি । সোমবার দুপুর একটার সময় গঙ্গাসাগরের ৫ নম্বর রাস্তার অস্থায়ী হেলিপ্যাড মাঠে অবতরণ হবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হেলিকপ্টার। এরপর গঙ্গাসাগর ভারত সেবাশ্রমে পৌঁছে যাবেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, গঙ্গাসাগরের ভারত সেবাশ্রমের অনুষ্ঠানের যোগদান করবেন তিনি । গঙ্গাসাগর মেলা প্রাঙ্গণ পরিদর্শন ও কপিলমুনি মন্দির পরিদর্শন মমতা । রয়েছে কপিলমুনি মন্দির থেকে সুন্দরবনের একাধিক প্রকল্পের শিলান্যাসের কথাও । তারপর কপিলমুনি মন্দিরের মহন্ত জ্ঞানদাস মহারাজের সঙ্গে একান্ত সাক্ষাৎ সারবেন মুখ্যমন্ত্রী । সাক্ষাতের পর কপিলমুনি মন্দিরে পুজো দেবেন তিনি । পুজো শেষে গঙ্গাসাগরের মেলা সংক্রান্ত বিষয় নিয়ে প্রশাসনিক বৈঠক করবেন । গঙ্গাসাগরে রাত্রি বাস করার কথা মুখ্যমন্ত্রীর । মঙ্গলবার সকাল ৯ টার সময় গঙ্গাসাগর থেকে জয়নগরের প্রশাসনিক সভায় যোগদান করে জয়নগরের জনসভা থেকে একাধিক প্রকল্পের উদ্বোধন করবেন মাননীয়া ।
রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের গঙ্গাসাগর সম্পর্কে কেন্দ্র করে কড়া নিরাপত্তা চাদরে মুড়ে ফেলা হয়েছে গঙ্গাসাগর মেলা প্রাঙ্গণ। কচুবেড়িয়া থেকে গঙ্গাসাগর মেলা প্রাঙ্গণ পর্যন্ত প্রচুর পুলিশ মোতায়েন করা হয়েছে।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

