।। গৌতম রায় ।।
বিরতিতে চলে গেল ইন্ডিয়ান সুপার লিগ । এবার সুপার কাপ । চলো ভুবনেশ্বর । সোমবার থেকে শুরু হয়ে যাচ্ছে সুপার কাপ । আইএসএলের ১২টি দল ও আইলিগের ৪টি দল- মোট ১৬ দলের টুর্নামেন্ট । সব কটি ম্যাচই হবে ভুবনেশ্বরের কলিঙ্গ স্টেডিয়াম ও স্পোর্টস এরিনার মধ্যেই পাশের মাঠে । ১৬ টি দলকে ৪টি গ্রুপে ভাগ করা হয়েছে । চারটি গ্রুপ এরা দল সরাসরি সেমিফাইনালে খেলবে । মোহনবাগান ও ইস্টবেঙ্গল একি গ্রুপে রয়েছে, ফলে দুই দলের যে কোন এক্তি সেমিফাইনালে যাবে । সে কারণে ১৯ তারিখের ডার্বি খুবি গুরুত্বপূর্ণ । ফাইনালে উপস্থিত থাকতে পারে ওড়িষ্যার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েক । গতবার চ্যাম্পিয়ন হয়েছিল ওড়িশা এফসি । চ্যাম্পিয়ন দল সরাসরি এএফসি চ্যাম্পিয়নস লিগে রাউন্ড টু কোয়ালিফায়ারে খেলার সুযোগ পাবে ।
মিশন সুপারকাপে রবিবার ভুবনেশ্বরে উড়ে গেল টিম ইস্টবেঙ্গল । কোচ কার্লোস কুয়াদ্রাত একদিন অনুশীলন করিয়েই দল নিয়ে ভুবনেশ্বর গেলেন । এই টুর্নামেন্টে সিভেরিওর রেজিস্ট্রেশ্ন করান হয়নি, তবে তিনিও গেলেন দলের সঙ্গে । সোমবার ভুবনেশ্বরে চুড়ান্ত প্রস্তুতি সেরে মঙ্গলবার সুপারকাপ অভিযানে নামবে টিম লালহলুদ । তাদের প্রহম প্রতিপক্ষ হায়দরাবাদ এফসি ।
টিম মোহনবাগান সুপারকাপ অভিযানে বেরোচ্ছে সোমবার । রবিবার কলকাতায় সেশ মুহূর্তের প্রস্তুতি সেরে নিল । হামতে অবশ্য রবিবার অনুশীলন করেননি । শনিবার তিনি চোট পেয়েছিলেন, তাই তাঁকে নিয়ে সতর্ক টিম ম্যানেজমেন্ট । কোচ হাবাস এখনও ভিসা পাননি । আশা করা যাচ্ছে সোমবার ভিসা পেয়ে যাবেন । তারপরি তিনি সরাসরি সোমবার ভুবনেশ্বরে দলের সঙ্গে যোগ দেবেন । বিদেশিরা সকলেই আছেন ঠিকই, কিন্তু প্রথম দলের ৭ জন ফুটবলার আছেন জাতীয় শিবিরে ।তাই মোহনবাগানের লড়াইটা কঠিন ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

