নরেন্দ্র মোদীর উদ্দেশ্যে অপমানজনক মন্তব্য! পদ খোয়ালেন মালদ্বীপের ৩ মন্ত্রী

।। স্বর্ণালী মান্না ।।

সম্প্রতি লাক্ষাদ্বীপ ঘুরতে যাওয়ার বেশ কিছু ছবি নিজের সামাজিক মাধ্যমে ভাগ করে নিয়েছিলন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী । সেই ছবিগুলিকে তুলে ধরে অপমানজনক মন্তব্য করে বসেন মালদ্বীপের ৩ মন্ত্রী । মালসা সারিফ, মারিয়ম সিউনা ও আবদুল্লা মাজিদের সেই মন্তব্য সামনে আসতেই মালদ্বীপ সরকার তাঁদেরকে সাসপেন্ড করে দেয় । অন্যদিকে এই বিতর্কে প্রধানমন্ত্রীর পাশে দাঁড়িয়ে দেশের পর্যটনস্থলগুলিকে তুলে ধরলেন তারকারা ।

লাক্ষাদ্বীপে ঘুরতে গিয়েছিলেন প্রধানমন্ত্রী । সেখানে সমদ্র সৈকতে সময় কাটানোর পাশাপাশি স্নরকেলিং জাতীয় বিভিন্ন জলক্রীড়ায় ব্যস্ত রেখেছিলেন নিজেকে । কিছু মুহূর্তের ছবিও নিজের এক্স হ্যান্ডেলে ভাগে করে নিয়েছিলেন তিনি । পাশাপাশি দেশবাসীকেও লাক্ষাদ্বীপ ঘুরে আসার আহ্বান জানান তিনি ।

সেই সকল ছবি তুলে ধরে মালদ্বীপের মন্ত্রী আব্দুল্লা মাহজুম মাজিদ মন্তব্য করেন এই ছবি দিয়ে ভারতের প্রধানমন্ত্রী মালদ্বীপ থেকে সকল পর্যটকদের নজর ঘোরাতে চাইছেন । একই সঙ্গে মালসা সারিফ ও মারিয়ম সিউনাও প্রধানমন্ত্রীর বিরুদ্ধে অবমাননাকর মন্তব্য করেন সামাজিক মাধ্যমে । এই নিয়ে নেট দুনিয়ায় ওঠে বিতর্কের ঝড় । যার জেরে “বয়কট মালদ্বীপ” নামক ট্রেন্ড শুরু হয় সামাজিক মাধ্যমে ।

বিষয়টি মালদ্বীপ সরকারের নজরে আসতেই শুরু হল “ড্যামেজ কন্ট্রোল” পর্ব । মালদ্বীপ সরকার সাফ জানিয়ে দেয়, ওই বিতর্কিত মন্তব্যের সাথে সরকার কোনভাবেই জড়িত নয় । মন্তব্যগুলির দায় একান্তভাবেই সংশ্লিষ্ট মন্ত্রীদের । তড়িঘড়ি সাসপেন্ড করা হয় ওই ৩ মন্ত্রীকে ।

অবশ্য তীব্র নিন্দার ঝড় ওঠে এদেশেও । সলমন খান থেকে সচিন তেন্ডুল্কার সকলেই এই বিষয়টি নিয়ে সরব হয়েছেন । অভিনেতা অক্ষয় কুমার জানান, যে দেশ থেকে মালদ্বীপে সব থেকে বেশি পর্যটক যান, সেই দেশের প্রতি এহেন আচরণ সত্যিই আশ্চর্যজনক । একই সঙ্গে নিজেদের দেশের পর্যটনস্থলগুলি ঘুরে দেখার আহ্বান জানান তিনি । পাশাপাশি সলমন খানও নিজেদের দেশের দ্বীপপুঞ্জগুলি ঘুরে দেখার বার্তা দেন দেশবাসীকে ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube