ইডি স্ক্যানারে বালু কন্যা!

।। স্বর্ণালী মান্না ।।

রেশন বন্টন দুর্নীতি মামলায় ইডি-র হাতে আগেই গ্রেফতার হয়েছেন প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক । এবার তাঁর মেয়ে প্রিয়দর্শিনীও চলে এলেন ইডি-র নজরে । সূত্রের খবর অনুযায়ী জানা যাচ্ছে তলব করা হতে পারে মন্ত্রী কন্যাকে ।

শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে এসএসকেএম হাসপাতালে ভর্তি রয়েছেন ধৃত মন্ত্রী । জানা গিয়েছে, হাসপাতাল থেকে মেয়েকে চিঠি পাঠাতেন জ্যোতিপ্রিয় । সূত্রের থেকে পাওয়া তথ্য অনুযায়ী জানা জাচ্ছে সেই চিঠিতে উঠে আসে শঙ্কর আঢ্য সহ আরও দু’জন ব্যক্তির নাম । মনে করা হচ্ছে এই চিঠির সুত্র ধরেই শঙ্কর আঢ্যকে আটক করে ইডি । জানা যাচ্ছে শঙ্কর আঢ্য ধৃত মন্ত্রীর যথেষ্ট ঘনিষ্ঠ ছিলেন ।

হাসপাতাল থেকে এই গোপন চিঠি মন্ত্রী পাঠিইয়েছিলেন তাঁর মেয়ে প্রিয়দর্শিনীকে । সেই চিঠি চলে আসে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হাতে । গতকাল আদালতে তদন্তকারী আধিকারিকরা সে চিঠির কথা উল্লেখ করেন । একই সঙ্গে তাঁরা আর জানান সেই চিঠিতেই প্রাক্তন পুর প্রধান শঙ্কর আঢ্যর নাম পাওয়া জায় । তাই এবার বিষয়টির আরও গভীরে যেতে, ও রহস্যময় ব্যক্তির খোঁজ পেতেই মন্ত্রী কন্যাকে তলব করতে পারে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube