রেল প্রকল্পে জমি দিয়েও অমিল অধিগ্রহণের বরাদ্দ অর্থ!

রেল প্রকল্প বাস্তবায়নে জমি দিয়েও টাকা পাচ্ছেন না জমি মালিকরা । রেলের তরফে প্রকল্পের জমি অধিগ্রহণের অর্থ বরাদ্দ করে দেওয়া হলেও প্রশাসন তা দিচ্ছে না বলে অভিযোগ উঠছে । জমি দিয়ে টাকা না পাওয়া অসহায় কৃষক ও জমি মালিকরা সোমবার বাধ্য হয়েই বালুরঘাটে জেলাপ্রশাসনিক ভবনে এসে বিক্ষোভ দেখান ।

বিক্ষোভকারী কৃষকদের অভিযোগ, হিলির ধলপাড়া অঞ্চলের কয়েকশো পরিবার তাঁদের জমি ও বসত বাড়ির জমি এক বছর আগে রেল দফতরের হাতে তুলে দিয়েছেন । হিলি-বালুরঘাট নতুন রেললাইন সম্প্রসারণের জন্য সেই জমি তাঁরা রেল দফতরেকে হস্তান্তর করে থাকলেও সেই জমির মূল্য প্রদানে গরিমসি করছে প্রশাসন ।

এই বিষয়ে একাধিকবার প্রশাসনের দ্বারস্থ হয়েও সমস্যার সমাধান হয়নি । যার প্রতিবাদেই এদিন কয়েকশো কৃষক হিলি থেকে প্রায় ২৫ কিলোমিটার দূরে ছুটে এসে জেলা শাসকের অফিসের সামনে বিক্ষোভ দেখান । অবিলম্বে তাঁদের টাকা পাইয়ে দেওয়ার ব্যবস্থা না হলে আরও বৃহত্তর আন্দোলনে নামবেন বলেও হুঁশিয়ারি দিয়েছেন তাঁরা ।

প্রসঙ্গত, ২০১০ সালে বালুরঘাট থেকে হিলি পর্যন্ত রেলপথ সম্প্রসারণ প্রকল্পের শিলান্যাস হয়েছিল । বালুরঘাট স্টেশন থেকে হিলি পর্যন্ত প্রকল্পের দৈর্ঘ্য প্রায় ২৬ কিলোমিটার । জমির প্রয়োজন প্রায় দেড়শ একক । দীর্ঘ ১৩ বছর কেটে গেলেও আজও অবধি হিলি পর্যন্ত ট্রেন চলাচল তো দূর রেলপথ তৈরী পর্যন্ত শুরু করতে পারেনি ভারতীয় রেল ।

২০১৬ সাল থেকে একাধিকবার এব্যাপারে অর্থ বরাদ্দ হলেও রাজ্য সরকার জমি অধিগ্রহণ না করায় সেই টাকা ফেরত চলে যায় । ২০২১ সালে সাংসদ সুকান্ত মজুমদারের তৎপরতায় ফের অর্থ বরাদ্দ করেছে রেল । অবশেষে নোটিফিকেশন জারি করে দক্ষিণ দিনাজপুর জেলাপ্রশাসন অধিগ্রহণের কাজ শুরু করলেও অধিকাংশ জমি মালিক আজ পর্যন্ত টাকা পাননি ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube