রাস্তা তুমি কার?

রাস্তা নিয়ে ফের দড়ি টানাটানি! সোমবার মুর্শিদাবাদের বেলডাঙায় রাস্তার উদ্বোধন নিয়ে বিধায়ক বনাম সাংসদের লড়াই চলে এল প্রকাশ্যে । পথশ্রী প্রকল্পের রাস্তা উদ্বোধনের পরে সেই রাস্তা আবার উদ্বোধন করলেন সাংসদ অধীর চৌধুরী ।

সামনেই লোকসভা নির্বাচন । নির্বাচনের আগে রাজনৈতিক লড়াই যেমন তুঙ্গে ঠিক তেমনই উন্নয়নের কাজ অব্যাহত । এবার পথশ্রী প্রকল্পের রাস্তা উদ্বোধনের পরে সেই রাস্তা দ্বিতীয়বারের জন্য উদ্বোধন করলেন সাংসদ । ফলে রাস্তার উদ্বোধন নিয়ে রাজনৈতিক চাপানউত্তোর অব্যাহত মুর্শিদাবাদে ।

সোমবার বেলডাঙ্গা ২ নম্বর ব্লকের অন্তর্গত দাদপুর অঞ্চলে মরাদিঘা থেকে অমরপুর পর্যন্ত একটি রাস্তা সাংসদ কোটাতে প্রায় চার লক্ষ টাকা ব‍্যয়ে শিলানাস করলেন অধীর চৌধুরী । একই রাস্তা গতকাল রবিবার বিধায়ক রবিউল আলম চৌধুরী পথশ্রী প্রকল্পে প্রায় ২৪ লক্ষ টাকা ব‍্যয়ে পুরোটা ঢালাই স্কিম দিয়ে শিলান্যাস করে গিয়েছেন বলেই দাবি করেছেন এলাকার সাধারণ মানুষ ।

তাঁদের বক্তব্য, অধীর চৌধুরীর স্কিমটা হবে সে বিশ্বাস আমাদের আছে, কিন্তু রবিউল আলমকে আমাদের ভরসা নেই । যার কারণে অধীর চৌধুরীকে ঘিরে ধরে মানুষ দাবি করেন সাংসদ এই রাস্তা করে দিলে তবেই হবে । যদিও অধীর চৌধুরীর পাল্টা দাবি রাস্তা নিয়ে কোনও রাজনীতি করতে তিনি চান না ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube