খুনের ২৪ ঘণ্টা পরেও অধরা মূল অভিযুক্তরা

বহরমপুরে চালতিয়া এলাকায় তৃণমূল নেতা খুনের ঘটনার পরেও এখনও অধরা মুল অভিযুক্তরা । তবে সোমবার দুপুরে যে জায়গায় খুন হয়েছিল সেখানে পরিদর্শনে যান বহরমপুর থানার পুলিশ । কথা বলেন ফ্ল্যাটের মধ্যে থাকা কর্মীদের সঙ্গে । অন্যদিকে প্রয়াত সত্যেন চৌধুরীর বাড়িতে গিয়েও তাঁরা কথা বলেন পরিবারের সদস্যদের সঙ্গে । তবে এখনও পর্যন্ত অধরা মূল অভিযুক্তরা ।

প্রসঙ্গত উল্লেখ্য, লোকসভা ভোটের আগে বহরমপুরে জনসমক্ষে খুন হয়ে গেলেন তৃণমূল নেতা সত্যেন চৌধুরী । যার জেরে ছুটির দিনে রবিবার ফের সংবাদ শিরোনামে উঠে আসে বহরমপুর । স্থানীয় সূত্রে জানা যায়, বহরমপুর চালতিয়া ভাকুরিতে সত্যেনের বসত বাড়ি ছিল । সেই বাড়ি সংলগ্ন এলাকায় নির্মীয়মাণ একটি বহুতলের সামনে জনা কয়েক অনুগামীদের নিয়ে বসেছিলেন সত্যেন । দুপুর দু’টো নাগাদ, অনুগামীদের ভিড় আলগা হতেই দুষ্কৃতীরা তাঁকে লক্ষ্য করে গুলি ছোড়ে বলে দাবি তদন্তকারীদের ।

পুলিশের সূত্রে জানা যায়, একটি বাইকে করয়ে তিনজন দুষ্কৃতী ঘটনাস্থলে পৌঁছয় । সেই সময় পয়েণ্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে তাঁকে লক্ষ করে তিন-রাউন্ড গুলি চালায় দুষ্কৃতীরা । তবে কী কারণে এই খুন তা তদন্ত করতে এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছেন বলে জানান মুর্শিদাবাদ পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার অসীম খান । ইতিমধ্যেই ঘটনাস্থল থেকে নমুনা সংগ্রহ করছে পুলিশ । যদিও রাত পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারেনি তাঁরা ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube