সোমবার সকাল থেকে বন্ধ হয়ে পড়েছিল বালুরঘাটে একাধিক অঙ্গনওয়াড়ি কেন্দ্র । প্রয়জনীয় সামগ্রীর অভাবেই বাধ্য হয়ে বন্ধ করতে হয়েছে অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলি, দাবি কর্মীদের । স্বাভাবিকভাবেই অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলি বন্ধ থাকায় বিপাকে পড়তে হল অভিভাবক ও খুদেদের ।
বন্ধ থাকা অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলির কর্মীদের দাবি, বিগত তিন মাস ধরে প্রশাসন থেকে সব্জি ও ডিমের বিল পাচ্ছেন না তাঁরা । স্থানীয় দোকান থেকে ধারে সব্জি, ডিম নিয়ে চালানো হলেও টাকা না পাওয়ায় তাঁরা আর সামগ্রী দিচ্ছেন না বলে অভিযোগ আনা হয় এদিন । এই ঘটনার জেরে বাধ্য হয়েই আজ অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলো বন্ধ রাখতে বাধ্য হয়েছেন। এদিকে জেলা প্রশাসন সূত্রে জানা গেছে অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলির পরিস্থিতি খতিয়ে দেখতে আগামী মঙ্গল ও বুধবার দুই দিনাজপুরের বিভিন্ন অঙ্গনওয়াড়ি সেন্টার পরিদর্শনে আসছেন অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর অরুময় রায়।
অন্যদিকে অভিভাবকদের অভিযোগ, অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলিতে শিশুদের সঠিক পরিমাণে খাবার দেওয়া হয় না । এদিন সকাল থেকে আচমকা বন্ধ রাখবার কারনে দিদিমণি ও সহায়িকাদের বিরুদ্ধে চরম ক্ষোভ উগড়ে দিয়েছেন অভিভাবকেরা । যদিও বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন জেলাশাসক ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

