জাতীয় সড়ক অবরোধে ট্রাক চালকরা

পশ্চিম বর্ধমান জেলার আসানসোলের ডুবুরডি চেকপোস্টে সোমবার ১৯ নম্বর জাতীয় সড়ক অবরোধ করলেন ট্রাক চালকরা । এদিনের ঘটনায় অভিযোগ উঠছে, পুরুলিয়ার পার বেলিয়া থেকে কলকাতায় বৈধ উপায়ে কয়লানিয়ে যাওয়ার সময় একটি ট্রাককে আটক করে কিছু যুবক । অন্যায্যভাবে চাওয়া হয় টাকা । প্রতিবাদে শুরু হয় অবরোধ ।

কয়লা বোঝাই করে একটি ট্রাক কলকাতার উদ্দেশে যাওয়ার সময় কুলটির চৌরঙ্গীতে ট্রাকটি আটকায় কয়েকজন যুবক । তারপর গাড়ির চালকের কাছ থেকে জোর করে চালান নিয়ে নেওয়া হয় । তাঁকে বলা হয় কলকাতা যেতে গেলে এক হাজার টাকা দিয়ে প্যাড কিনতে হবে । গাড়ি চালক তা দিতে না চাওয়াতে চালানটি ওই যুবকরা তাঁর কাছ থেকে জোর করে নিয়ে নেয় । এর ফলে ট্রাকটি চালান ছাড়া চৌরঙ্গীতেই দাঁড়িয়ে পড়ে ।

এখনও পর্যন্ত ট্রাকটি দাঁড়িয়ে রয়েছে বলেই জানা যাচ্ছে । ঘটনার প্রতিবাদে ওই ট্রাক চালক সহ মিম সংগঠনের সঙ্গে যুক্ত ব্যক্তিরা ডুবুরডি চেকপোস্টে ১৯ নম্বর জাতীয় সড়ক অবরোধ করেন ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube