উদ্বোধন গঙ্গাসাগর মেলার, কেমন থাকবে আবহাওয়া?

সোমবার রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উদ্বোধন করলেন গঙ্গাসাগর মেলার । এই মেলা চলবে আগামী ১৭ জানুয়ারি পর্যন্ত । এই গঙ্গাসাগর মেলার জন্য ৮ থেকে ১৭ জানুয়ারি ২০২৪-এর মধ্যে আবহাওয়া কেমন থাকবে তা জানানো হল আলিপুর আবহাওয়া দফতরের তরফ থেকে ।

হাওয়া অফিস জানাচ্ছে, ৮ থেকে ১৭ জানুয়ারির মধ্যে বঙ্গোপসাগরের উপর কোন বড় আবহাওয়া পরিবর্তন হবে না । সেই সময় গঙ্গাসাগর এলাকায় প্রধানত উত্তর ও উত্তর-পশ্চিমী হাওয়া প্রবাহিত হতে পারে । পাশাপাশি জানা যাচ্ছে, ৮ থেকে ১৭ জানুয়ারির মধ্যে গঙ্গাসাগর অঞ্চলে আবহাওয়া খুব শুষ্ক থাকার সম্ভাবনা রয়েছে ।

শুধু তাই নয়, ওই সময় গভীর রাত থেকে সকাল পর্যন্ত গঙ্গাসাগর অঞ্চলে ঘন কুয়াশা লক্ষ্য করা যাবে, কার্যত প্রায় ৫০০ মিটারের কম থাকবে দৃশ্যমানতা । ১০০০ থেকে ২০০০ মিটার রেঞ্জের সঙ্গে দিনের বেলায় কুয়াশার উন্নতি হওয়ার সম্ভাবনা খুব বেশি । বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ক্রমশ পরিষ্কার হতে থাকবে আকাশ । একই সঙ্গে দৈনিক পূর্বাভাস সহ সতর্কতা ৮ থেকে ১৭ জানুয়ারি ২০২৪ -এর মধ্যে দিনে দু’বার করে জারি করা হবে বলেই খবর ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube