পৌষ সংক্রান্তিতে পারদ পতন

নতুন করে জাঁকিয়ে শীতের স্পেল সপ্তাহের শেষে । আগামী দু-তিন দিন একই রকম থাকবে তাপমাত্রা । বৃহস্পতিবারের পর আবহাওয়ার পরিবর্তন হওয়ার কথা । পৌষ সংক্রান্তিতে জাঁকিয়ে শীত পড়ার সম্ভাবনা রয়েছে । কলকাতার তাপমাত্রা ১৪ ডিগ্রি সেলসিয়াসে নেমে যেতে পারে । সপ্তাহের শেষে ক্রমশ নামবে পারদ । স্বাভাবিকের থেকে দু-তিন ডিগ্রি তাপমাত্রা নেমে যেতে পারে বলেও জানা যাচ্ছে । সপ্তাহের শেষে জাঁকিয়ে শীতের স্পেল ।

দক্ষিণবঙ্গ সপ্তাহের শেষ দিকে আবহাওয়ার পরিবর্তন হতে পারে । আসতে পারে শীতের নতুন স্পেল । ৪-৫ দিনের স্পেল হওয়ার সম্ভাবনা । ডিসেম্বরে দশ দিনের স্পেল ছিল । আবারও নতুন করে তাপমাত্রা কমে বাংলায় জাঁকিয়ে ঠান্ডা পড়তে পারে জানুয়ারির দ্বিতীয় সপ্তাহে ।পূবালী হাওয়ায় জলীয় বাষ্প ঢুকছে । এর ফলে আংশিক মেঘলা আকাশের সম্ভাবনা । কোথাও সকালে কুয়াশা, ও পরে পরিষ্কার আকাশ থাকবে । আগামী দু’-তিনদিন একই রকম থাকবে তাপমাত্রা । দক্ষিনে হালকা থেকে মাঝারি কুয়াশা থাকবে খুব সকালে । বিহার সংলগ্ন উত্তর ও দক্ষিণ বঙ্গের জেলাগুলিতে ঘন কুয়াশার সম্ভাবনা রয়েছে । সকালে কুয়াশা দিনভর আংশিক মেঘলা আকাশ অথবা মেঘলা আকাশে শীতল দিনের মতো পরিস্থিতি থাকবে কয়েক জেলায় ।

উত্তরবঙ্গে সপ্তাহের শেষ দিকে পারা পতনের সম্ভাবনা । আরও একটি পশ্চিমী ঝঞ্ঝা আসবে । বুধবার ও বৃহস্পতিবার নাগাদ এই পশ্চিমী ঝঞ্ঝা পাস হওয়ার সময়ে আবহাওয়ার পরিবর্তন লক্ষ করা যাবে । ঝঞ্ঝা পাস হওয়ার পরেই শীতের আরও একটা স্পেল আসতে চলেছে বলে জানানো হচ্ছে আবহাওয়া দফতরের পক্ষ থেকে ।

হালকা থেকে মাঝারি কুয়াশা থাকবে দার্জিলিং সহ কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও উত্তর দিনাজপুর জেলাতে । বিহার সংলগ্ন উত্তরবঙ্গের ২-১ জেলায় ঘন কুয়াশার সতর্কতা থাকবে । তাপমাত্রার খুব একটা পরিবর্তন নেই আগামী কয়েক দিন ।

কলকাতায় আগামী দুই তিন দিন একই রকম থাকবে তাপমাত্রা । বৃহস্পতিবার আবহাওয়ার পরিবর্তন হতে পারে বলে জানা যাচ্ছে । উত্তুরে হাওয়ার দাপট বাড়বে । সপ্তাহের শেষে আরও একবার শীতের স্পেল আসতে চলেছে ।

ভিনরাজ্যে পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে রাজস্থান সহ-সংলগ্ন এলাকায় শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে । আগামী দু-তিন দিনে হালকা বৃষ্টির সম্ভাবনা থাকছে উত্তর-পশ্চিম ভারতের পার্বত্য ও সমতল এলাকায় ।

ঘন থেকে অতি ঘন কুয়াশা সতর্কতা জারি করা হয়েছে পাঞ্জাব, হরিয়ানা এবং চন্ডিগড় ও বিহারে । ঘন কুয়াশার সম্ভাবনা থাকবে ওড়িশা ঝাড়খন্ডেও । ঘন কুয়াশার দাপট থাকবে হিমাচল প্রদেশ, উত্তরাখন্ড, উত্তর প্রদেশ ও মধ্যপ্রদেশের কিছু অংশে । আসাম, মেঘালয়, মনিপুর, মিজোরাম, ত্রিপুরা, উত্তর -পূর্ব ভারতের এই রাজ্যগুলিতে কুয়াশার দাপট থাকবে ।

সিভিয়ার ‌কোল্ড ডে পরিস্থিতি উত্তর-পশ্চিমের সমতল এলাকায় । রাজধানী দিল্লিতে কোল্ড ডে পরিস্থিতি থাকবে । পঞ্জাব এবং হরিয়ানাতে সবথেকে বেশি শীতল দিনের সম্ভাবনা । শীতল দিনের পরিস্থিতি থাকবে চন্ডিগড়, দিল্লি, রাজস্থান এবং উত্তরপ্রদেশে ।

অন্যদিকে প্রবল বৃষ্টির সম্ভাবনা থাকবে তামিলনাড়ুতে আগামী ২৪ থেকে ৪৮ ঘন্টায় । দক্ষিণ ভারতের অন্ধ্রপ্রদেশ, লাক্ষাদ্বীপ, তামিলনাডু, কেরল মাহে পন্ডিচেরি সহ করাইকালে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে ।একই সঙ্গে কর্ণাটক উপকূলের কিছু অংশে হালকা বৃষ্টির সম্ভাবনা থাকছে ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube