গড়িয়ায় বিধ্বংসী আগুন, শেষ সম্বলের খোঁজে বাসিন্দারা!

গড়িয়ায় ঢালাই ব্রিজের কাছে ঝুপড়িতে ভয়াবহ আগুন লেগে গেল সোমবার । সকাল ১১টা নাগাদ ধোঁয়া বেরোতে দেখা যায় এলাকার ঝুপড়িগুলি থেকে । ঘতনাস্থলে এসে পৌঁছয় দমকলের চারটি ইঞ্জিন । অসহায় মানুষগুলো ধ্বংসস্তূপের মধ্যে খুঁজে বেড়াচ্ছে শেষ সম্বল ।

আগুন গোটা এলাকায় ছড়িয়ে পড়ে দ্রুত । ফলে আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয় বাসিন্দারা । দমকলের চারটি ইঞ্জিনের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে । প্রাথমিকভাবে জানা যাচ্ছে এই বস্তির কোন ঠাকুরের ছবিতে পুজো করার জন্য ধুপ বা মোমবাতি জ্বালানো হয়েছিল এদিন । সেখান থেকেই আগুন লাগে এদিন । পরে কিছুক্ষণের মধ্যেই ভয়াবহ রূপ ধারণ করে আগুন ।

প্রায় কয়েক ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে এদিন । তবে আগুন নিয়ন্ত্রণে আসলেই যে ২৫ টি ঝুপড়ি পড়ে ছাই হয়ে গিয়েছে তার অবশেষ আর কিছু নেই বলেই খবর । যেখানে আজ সকালে ২৫টি বাড়ি ছিল সেখানে এখন শুধুমাত্র রয়ে গিয়েছে, ছাই ও ধ্বংসস্তূপ । আর সেই ধ্বংসস্তূপের মধ্যে ঘর ছাড়া মানুষগুলো তাঁদের শেষ সম্বলটুকু খুঁজে নেওয়ার চেষ্টা করছেন ।

কেউ গতকাল ব্যাংক থেকে তার শেষ পুঁজিটুকু তুলে এনেছিলেন একটি বাড়ি কেনার আশায়; আবার কেউ নিজের ছেলের চিকিৎসার জন্য তাঁর শেষ পুঁজিটিকে তুলে এনেছিলেন । তবে মুহূর্তের মধ্যে সব শেষ হয়ে গেল সোমবার । এখন পুড়ে যাওয়া সেই টাকার বান্ডিল নিয়ে, তাঁরা কান্নায় ভেঙে পড়েছেন । কী ভাবে তাঁদের জমিটা কেনা হবে, বা ছেলের চিকিৎসাও বা কী ভাবে হবে সেই চিন্তায় এখন তাঁদের কুড়ে কুড়ে খাচ্ছে ।

জানা যাচ্ছে সবাই দিনমজুর; বহু বছর ধরে নিজেদের স্বপ্ন পূরণ করার জন্য বা নিজের ছেলে-মেয়েদের স্বপ্ন পূরণ করার জন্য এই পয়সা জমিয়ে ছিলেন । তবে সেই স্বপ্ন এখন নেই বললেই চলে । কী ভাবে নিজের ছেলে মেয়েদের ভাল রাখবেন, কোথায় থাকবেন তাঁরা এবার সেটাই ভেবে কূলকিনারা পাচ্ছেন না ।

সাময়িকভাবে কাউন্সিলরের তরফ থেকে একটি থাকার ব্যবস্থাও খাওয়ার ব্যবস্থা করে দেয়া হয়েছে । তবে সেটাও কতদিন থাকবে সেই প্রশ্ন উঠছে । কাউন্সিলর বলছেন, “সাময়িকভাবে আমি ব্যবস্থা করে দিয়েছি তবে যেহেতু এটা নিজস্ব জায়গা, কোন সরকারি জায়গা নয় পরেরটা তাদেরকেই ভাবতে হবে” । এই অসহায় মানুষগুলোর কী হবে এবার সেই উত্তর নেই কারোর কাছে ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube