উদ্ধার নিখোঁজ ছাত্রের মৃতদেহ!

দু’ দিন ধরে নিখোঁজ থাকার পর অবশেষে উদ্ধার হল উচ্চ মাধ্যমিক ছাত্রের দেহ । শনিবার সমুদ্রে তলিয়ে যাওয়ার পর আজ, সোমবার, এক মন্দিরের সামনে থেকে উদ্ধার হয় ছাত্রের দেহ । পূর্ব মেদিনিপুরের এই ঘটনার তদন্তে নেমেছে পুলিশ ।

সমুদ্র স্নানে নেমে গত শনিবার বগুড়ান জালপাইতে তলিয়ে যায় কাঁথির এক যুবক । দু’দিন নিখোঁজ থাকার পর আজ সকালে শৌলা গঙ্গা মন্দিরে সামনে থেকে নিখোঁজ ওই যুবকের দেহ উদ্ধার হয় । মৃত যুবকের নাম শেখ মিনাজ, তাঁর বয়স হয়েছিল ১৯বছর । তাঁর বাড়ি কাঁথি শহরের ৫ নম্বর ওয়ার্ডের মনোহরচক এলাকায় ।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শনিবার সকালে চার বন্ধু মোটরসাইকেলে চেপে কাঁথির জুনপুটে বগুড়ানজালপাইতে সমুদ্র সৈকতে বেড়াতে যান । জোয়ার সময়ের সমুদ্র স্নানে নেমে দুই বন্ধু তলিয়ে যায় । একজনকে উদ্ধার করা সম্ভব হলেও, শেখ মিরাজকে উদ্ধার করা সম্ভব হয়নি । পাশাপাশি জানা যায়, এই বছর উচ্চমাধ্যমিক পরীক্ষা দেওয়ার কথা ছিল শেখ মিরাজের । সমুদ্রস্নানে নেমে স্কুল ছাত্রের মৃত্যুতে শোকের ছায়া কাঁথিতে ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube