ডাইন ঘোষণা করে জ্বালিয়ে দেওয়া হল বাড়ি!

উত্তর দিনাজপুরে প্রকাশ্যে এল মধ্যযুগীয় বর্বরতার ছবি । রায়গঞ্জ থানার ধোয়া বিষুয়া এলাকায় ডাইন ঘোষণা করে এক ব্যক্তির বাড়ি জ্বালিয়ে দেওয়ার অভিযোগ উঠল ।

এই ঘটনায় জানা যায়, আদিবাসী পরিবারের এক মহিলা তিন মাস আগে মারা যান । এরপরই তাঁদের জানগুরু নির্যাতিত ব্যক্তিকে ডাইন বলে ঘোষণা করেন । ভাইয়ের স্ত্রীর মৃত্যুর দায় দেওয়া হয় ভাসুরের উপরে ।

এক সময়ের সিপিআইএম নেতা ছিলেন এই নির্যাতিত ব্যক্তি । ডাইন ঘোষণা করার পরে বিষয়টি রায়গঞ্জ থানায় অভিযোগ জানিয়ে ছিলেন তিনি । তিনমাস আগেও পরিবারের সদস্যদের মারধর করা হয়েছিল বলে অভিযোগ উঠছে । কিন্তু পুলিশ আইনী ব্যবস্থা নেয়নি বলেই জানা গিয়েছে ।

পুলিশ দুই পক্ষকে ডেকে সামনা সামনি কথা বলে সমস্যা মিটিয়ে দেওয়ার চেষ্টা করেই ছেড়ে দেয় । যার পরিনতিতে শনিবার মাঝরাতে পুড়িয়ে হত্যার চেষ্টা করা হয় । কিন্তু আগুনের টের পেয়ে প্রাণে বাঁচলেও পরিবারে যাবতীয় জিনিষ পুড়ে ছাই হয়ে যায় ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube