বহরমপুরে গুলিবিদ্ধ হয়ে মৃত্যু তৃণমূল কর্মীর

বহরমপুরে গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হল তৃণমূল কর্মী সত্যেন চৌধুরীর । রবিবার মুর্শিদাবাদ জেলার বহরমপুরে দিনেদুপুরে প্রকাশ্যে চলল গুলি । লোকসভা নির্বাচনের আগেই গুলিতে প্রাণ গেল সক্রিয় এক তৃণমূল কর্মীর ।

বহরমপুর থানার অন্তর্গত ভাকুরি চালতিয়া এলাকায় তৃণমূল কর্মী সত্যেন চৌধুরীকে গুলি করা হয় রবিবার দুপুরে । বহরমপুর মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে তার চিকিৎসা চলার পরেই তার মৃত্যু হয় এদিন ।

জানা গিয়েছে, ভাকুরি চালতিয়া এলাকায় বাড়ির কাছেই একটি ফ্ল্যাট তৈরি হচ্ছিল; সেখানেই বসে ছিলেন সত্যন চৌধুরী । সেই সময় তাঁকে তিনজন দুস্কৃতীরা মোটর বাইকে এসে পরপর গুলি করে । গুরুতর আহত অবস্থায় সত্যেন চৌধুরীকে চিকিৎসার জন্য ভর্তি করা হয় বহরমপুরের মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে ।

সেখানেই চিকিৎসা চলার পরেই তাঁর মৃত্যু হয় । ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বহরমপুর থানার পুলিশ । সমগ্র ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ প্রশাসন । তবে লোকসভা নির্বাচনের আগে এই গুলি চালানোর ঘটনায় কার্যত আতঙ্কিত শহরবাসী ।

সূত্রের খবর, বহরমপুরের ভাকুড়ি এলাকায় জনা কয়েক অনুগামীদের নিয়ে নির্মীয়মাণ বহুতলের কাছে এদিন বসেছিলেন সত্যেন । সেই সময় তাঁকে লক্ষ্য করে গুলি চালায় দুষ্কৃতীরা । এক সময় অধীর চৌধুরীর ডান হাত বলে জেলায় পরিচিত ছিলেন এই নেতা । পরে তাঁর সঙ্গে মতভেদের কারণে কংগ্রেস ছেড়ে তৃণমূলে নাম লিখিয়েছিলেন সত্যেন । গত বিধানসভা নির্বাচনের আগে সেই দলের সঙ্গে মতানৈক্যের কারণে দল থেকে দূরেই থাকতেন বলে দলীয় সূত্রের খবর । তবে তৃণমূলের এই কর্মীর মৃত্যুর পিছনে সঠিক কারণ খুঁজতে তদন্তে নেমেছে পুলিশ ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube