।। স্বর্ণালী মান্না ।।
নদীর পাড়ে পণ্যবাহী জাহাজে ভয়াবহ আগুন লেগে যাওয়ার খবর উঠে আসছে সামনে । দক্ষিণ ২৪ পরগনার কাকদ্বীপে শনিবার ঘটে গেল এমনই এক ঘটনা । মুহূর্তের মধ্যেই কালো ধোঁওয়ায় ঢেকে যায় চারপাশ । খবরটি জানাজানি হতেই স্থানীয়দের মধ্যেও ছড়াল ব্যাপক চাঞ্চল্য । তবে হতাহতের কোন খবর এখনও পর্যন্ত পাওয়া যায়নি ।
মরিগঙ্গা নদীর পাড়ে দাঁড়িয়ে থাকা একটি বাংলাদেশী পণ্যবাহী জাহাজে আচমকাই আগুন লেগে যায় । দমকলের একটি ইঞ্জিনের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয় বলে জানা যাচ্ছে । প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে শর্ট সার্কিট থেকেই এদিন অগ্নিকাণ্ডটি ঘটে । এদিনের ঘটনায় জানা যায় একটি বাংলাদেশী জাহাজে চলছিল মেরামতির কাজ । শনিবার আচমকাই তাতে আগুন লেগে যায় বলে জানা যাচ্ছে ।
সূত্রের থেকে পাওয়া তথ্য অনুযায়ী জানা যাচ্ছে অগ্নিকাণ্ডের সময় জাহাজে ছিলেন ১১ জন নাবিকের দল । তবে তাঁদের প্রত্যেককেই নিরাপদে বের করে আনা গিয়েছে বলেই জানা যাচ্ছে । আগুন লাগার খবর পেয়ে কোস্টাল থানার পুলিশ সহ দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে এসে পৌঁছয় ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

