এক ধাক্কায় জুট মিল শ্রমিকদের বেতন বৃদ্ধি ৩৫৬২ টাকা

একধাক্কায় সাড়ে ৩ হাজার টাকারও বেশি বেতন বৃদ্ধি হল রাজ্যের ১১৩ টি জুট মিলের প্রায় আড়াই লক্ষ শ্রমিকদের । এটি সর্বকালীন রেকর্ড তো বটেই, জুটমিলের ক্ষেত্রে বলা চলে ঐতিহাসিক চুক্তি সই হল বুধবার । একই বাড়ছে সবরকম সুবিধাও ।

জুটমিলের মালিকদের সংগঠন IJ MA এবং সেই সংগঠনের বাইরে থাকা জুটমিলের প্রতিনিধি ও ২৩ টি কেন্দ্রীয় ট্রেড ইউনিয়নের প্রতিনিধিদের সাথে রাজ্যের শ্রম দফতরের মধ্যস্বতায় এক ত্রিপাক্ষিক চুক্তি স্বাক্ষরিত হয় । পশ্চিমবঙ্গ সরকারের শ্রম, আইন ও বিচার বিভাগের ভারপ্রাপ্ত মন্ত্রী মলয় ঘটক এই চুক্তি স্বাক্ষর উপলক্ষ্যে অনুষ্ঠিত ত্রিপাক্ষিক বৈঠকে ছিলেন । এই বৈঠকের আগে আরও ১ টি ত্রিপাক্ষিক ও একাধিক দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয় মন্ত্রীর উপস্থিতিতে । জানা যাচ্ছে, এর আগে ৯ বার বৈঠকে বসা হয়েছিল এই বিষয়ে; গতকাল ১০ নম্বর মিটিং ছিল ।

সমস্ত শ্রমিকদের বেতন বাড়ানো হয়েছে বলে জানা যাচ্ছে । যারা ১৫ বছর কাজ করছেন তাঁরা স্পেশাল বদলি হবেন বলে খবর । যারা ২০ বছর কাজ করছে তারা সবাই পার্মানেন্ট হবেন । সবাই যাতে আওতায় আসেন তার জন্য মনিটরিং কমিটি থাকছে । পাট চাষের সঙ্গে পরোক্ষ ভাবে ৪০ লক্ষ মানুষ কাজ করেন । বামফ্রন্টের সময় ৩ বছর ডিএ বন্ধ করে তারপর সিদ্ধান্ত নেওয়া হত বন্ধ ডিএ কিভাবে মেটানো হবে । শেষ চুক্তি ২০১০ সালে হয়েছিল ৩ বছরের জন্য । ৩৭৫ জনকে পার্মানেন্ট করা হয়েছিল ।

এই চুক্তিতে সিদ্ধান্ত নেওয়া হয়, নতুন যে সব শ্রমিক জুটমিলের কাজে যোগ দেবেন তাঁদের মোট বেতন (Gross Salary) হবে মাসিক ১৪,০৬৬ টাকা যা পূর্বেকার নতুন যুক্ত হওয়া শ্রমিক যা পেতেন তার থেকে প্রায় ৩৫৬৯ টাকা বেশি । এই চুক্তির মূলে নতুন শ্রমিক পিছু কোম্পানির খরচ (CTC) বাড়বে ৪৫৫০ টাকা । অন্যদিকে, ২০১৯ সালে নিযুক্ত শ্রমিকদের মোট মাসিক বেতন ১৩৫৪৬ টাকা থেকে বৃদ্ধি দেবে ১৪১৩২ টাকা হবে। অর্থাৎ মাসিক বৃদ্ধি ৫৮৬ টাকা । ২০০২ সালে নিযুক্ত শ্রমিকদের মোট মাসিক বেতন ১৫২১০ টাকা থেকে বৃদ্ধি পেয়ে হবে ১৫৮৩৭ টাকা । অর্থাৎ মাসিক বৃদ্ধি ৬২৭ টাকা ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube