শহরে বিগ্রেডমুখী মানুষের ঢল

রবিবার কাজ ও শিক্ষার দাবিতে ডিওয়াইএফআই এর বিগ্রেড সমাবেশ । রবিবাসরীয় সকালে শহর জুড়ে ইতিমধ্যেই বিগ্রেডমুখী মানুষের ঢল নেমেছে ।

জানা যাচ্ছে, শহরের বিভিন্ন প্রান্ত থেকে বিগ্রেডে আসবে ৭টি মিছিল । শিয়ালদহ স্টেশন, হাওড়া স্টেশন, শ্যামবাজার, হাজরা, পার্ক সার্কাস, সেন্ট্রাল মেট্রো স্টেশন এবং সুবোধ মল্লিক স্কোয়ার এই ৭টি জায়গা থেকে বিগ্রেডমুখী হবে ৭টি মিছিল । দূর দূরান্ত থেকে ইতিমধ্যেই আসতে শুরু করে দিয়েছেন বাম কর্মী-সমর্থকরা । শিয়ালদহ স্টেশনে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের বিভিন্ন জেলা থেকে এসে জমায়েত করছেন বাম কর্মী-সমর্থক থেকে সাধারণ মানুষ । সকাল ১১টায় শিয়ালদহ থেকে এই কর্মী সমর্থকদের নিয়ে মিছিল রওনা দেবে বিগ্রেড প্যারেড গ্রাউন্ডের উদ্দেশ্যে ।

৫০ দিনের ইনসাফ যাত্রা শুরু হয়েছিল কোচবিহার থেকে । তারপর আজ বিগ্রেডে শক্তি প্রদর্শন করতে চলেছে সিপিএমের যুব সংগঠন ডিওয়াইএফআই । প্রায় ১৫ বছর পর বাম যুব সংগঠনের এই বিগ্রেড সমাবেশ হতে চলেছে ।

৫০ দিনের ইনসাফ যাত্রা শেষে DYFI এর ডাকে আজ ব্রিগেডে জনসমাবেশ । ৭ টি জায়গা থেকে মিছিল ব্রিগেডমুখী । তার মধ্য থেকে পার্ক সার্কাস থেকে DYFI দক্ষিণ ২৪ পরগনার জেলার মিছিল শুরু হল ব্রিগেড সমাবেশে যোগদানের জন্য ।

মিছিলে উপস্থিত সিপিআইএম নেতা সুজন চক্রবর্তী, সিপিআইএম নেতা কান্তি গঙ্গোপাধ্যায় সহ সিপিআইএম এর বিশিষ্ট নেতারা । যৌবনের ডাকে জনগণের ব্রিগেড এই সুরেই আজকের ব্রিগেড সমাবেশ হলেও, মিছিলে দেখা যাচ্ছে অল্প বয়সী থেকে শুরু করে মাঝ বয়সী এবং বয়স্কদেরও ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube