।। গৌতম রায় ।।
জানুয়ারির ট্রান্সফার উইন্ডোয় শুরু হয়ে গিয়েছে ফুটবলার কেনা বেচা । বাজারে সবচেয়ে বেশি গুঞ্জন, সবচেয় বেশি আলোচনা হুগো বুমোসকে নিয়ে । বুমোসকে কি মোহনবাগান সুপার জায়ান্ট ছেড়ে দিচ্ছে ? বুমোস কি মোহনবাগান ছেড়ে দিচ্ছেন? –এটা নিয়ে বাজার রীতিমতো গরম । কিন্তু আসল ঘটনা কী?
ফেরান্দোর সঙ্গে কিছু সমস্যা ছিল বুমোসের । তাই ফেরান্দো জমানা শেষ হওয়ার পর মনে হয়েছিল বুমোসকে নিয়ে জল্পনাটা থেমে যাবে । থামেনি, বরং বেড়েছে । তার কারণ হাবাসের সঙ্গে বাগান মিডফিল্ডারের পুরনো তিক্ততা । এবং সতীর্থদের অনেকের মধ্যে বুমোসের গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন আছে । এই পরিস্থিতিতে হাবাসকে কোচ করার পরই তাঁর সঙ্গে বুমোসকে ধরে রাখা নিয়ে এক প্রস্থ আলোচনা করেছে ম্যানেজমেন্ট । এবং নিজেদের মধ্যেও এই ব্যাপারে ম্যানেজমেন্টের মিটিং হয়েছে ।
হাবাসের ইচ্ছেতেই এই ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে । হাবাস এলে তাঁর সঙ্গে কথা বলে যদি বোঝা যায় বুমোসে তাঁর কোনও আপত্তি নেই, মিডফিল্ডারকে তিনি দলে চান, যেটার সম্ভাবনাই সবচেয়ে বেশি, তাহলে মোহনবাগানেই থাকবেন হুগো ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

