ইডি ও সিআরপিএফ-এর উপর হামলার প্রতিবাদে বিজেপির বিক্ষোভ কর্মসূচি

সন্দেশখালীতে ইডি ও সিআরপিএফ জওয়ানদের উপর হামলার প্রতিবাদে শনিবার হয় বিজেপির বিক্ষোভ কর্মসূচি । বেশ কিছুক্ষণ অবরুদ্ধ থাকে হাওড়া ব্রিজ । ফলে ব্যাহত হয় যান চলাচল ।

এদিন মিছিল করে হাওড়া ব্রিজে গিয়ে অবরোধ করেন বিজেপি সমর্থকরা । মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কুশপুত্তলিকা দাহ করেন তাঁরা । প্রায় কুড়ি মিনিট ধরে চলে এদিন অবরোধ । অবরোধের জেরে ব্রিজে স্তব্ধ হয়ে যায় যান চলাচল । তৈরি হয় ব্যপক যানজট ।

অবশেষে ঘটনাস্থলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে নিয়ে আসে । অবরোধকারীদের সরিয়ে যানচলাচল স্বাভাবিক করে তাঁরা ।

প্রসঙ্গত, শুক্রবার সন্দেশখালীর সরবেড়িয়া এলাকায় তৃণমূল নেতা শেখ শাহজাহানের বাড়িতে ইডি-কে কেন্দ্র করে ইডি-র গাড়ি ঘিরে বিক্ষোভ । সেই ঘটনায় তিনজন ইডি আধিকারিক সহ কয়েকজন সিআরপিএফ জওয়ান আহত হন ।

সেই ঘটনাকে কেন্দ্র করে আজ সন্দেশখালীর সরবেড়িয়া এলাকা জুড়ে থমথমে পরিবেশ রয়েছে । এখনও এলাকায় রয়েছে চাপা উত্তেজনা । সন্দেশখালী জুড়ে আজ সকাল থেকে এলাকার মোড়ে মোড়ে চলছে পুলিশি টহলদারি । তবে আজ সকাল থেকে শাহজাহান অনুগামীদের এলাকায় সেইভাবে ঘোরাফেরা করতে দেখা যাচ্ছে না বলেই খবর । পাশাপাশি এলাকার সাধারণ মানুষকেও সেইভাবে ঘোরাফেরা করতে দেখা যাচ্ছে না; পরিবহনও স্বাভাবিক রয়েছে বলেই জানা যাচ্ছে ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube