সন্দেশখালিতে আক্রান্ত ইডি! বিক্ষোভ বিজেপির

সন্দেশখালির ঘটনার প্রতিবাদে পথে নামল বিজেপি । রবিবার উত্তর ২৪ পরগনার বসিরহাট থেকে মিছিল করে বোডঘাটে রাস্তা অবরোধ করে বিজেপি কর্মী সমর্থকরা ।

বিজেপির রাস্তা অবরোধ ও বিক্ষোভ মিছিল চলল আজ বসিরহাটে । প্রসঙ্গত, সন্দেশখালিতে শাহজাহান শেখের বাড়িতে হানা দেয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা । এদিন তল্লাশি অভিজান দূরে থাক, তৃণমূল নেতার বাড়িতেও ঢুক্তে পারলেন না তাঁরা । উপরন্তু তাঁর অনুগামীদের হাতেই আক্রান্ত হতে হয় ইডি , সিআরপিএফ এবং সংবাদ মাধ্যম ।

তাই শেখ শাহজাহান সহ হামলাকারীদের গ্রেফতারের দাবিতে বিজেপির এই বিক্ষোভ মিছিল ও রাস্তা অবরোধ কর্মসূচি । বসিরহাট টাউনহল থেকে মিছিল শুরু হয় ইটিন্ডা রোড ধরে মিছিল গিয়ে বোডঘাটে রাস্তা অবরোধ করে বিজেপির নেতাকর্মী ও সমর্থকরা ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube