ফের দুঃসাহসিক ডাকাতি । এবার পুলিশ কর্মীর বাড়িতেই আগ্নেয়াস্ত্র ও অস্ত্রশস্ত্র নিয়ে হানা দিল ডাকাত দল । ঘটনাটি ঘটল পূর্ব বর্ধমান জেলার আউশগ্রামে । আউশগ্রামের ছোড়া কলোনীর কারগিলপাড়ায় সুশান্ত বিশ্বাস নামে এক পুলিশকর্মীর বাড়িতে রবিবার ভোররাতে হানা দেয় ১৪ – ১৫ জনের সশস্ত্র ডাকাতদল।
সূত্রের বারান্দায় তালা ভেঙে ঢোকার পর প্রথমে দরজা ঠকঠক করে তারা ।বাড়ির কর্তা সুশান্তবাবু দরজা খুলতেই হুড়মুড়িয়ে ঢুকে পড়ে মুখঢাকা দুস্কৃতীরা । এরপরেই লুটপাঠ চালাতে থাকে ডাকাতের দলটি । বাধা দিতে গেলে সুশান্ত বিশ্বাসকে মারধর করেও বলে উঠছে অভিযোগ ।
বাড়ির লোকের দাবি, লুঠ করা হয়েছে নগদ ৭০ হাজার টাকা, সোনার রূপোর বেশ কয়েক ভরি গহনা । পাশাপাশি এদিন চিৎকারের আওয়াজ শুনে প্রতিবেশী এক যুবক নরোত্তম বিশ্বাস ও বিচিত্রা বারুই বাড়ি থেকে বেড়িয়ে আসেন । তার মধ্যে নরোত্তমকে দুস্কৃতীরা এলোপাথাড়ি ভোজালির কোপ মারে বলেই ঞ্জানা যাচ্ছে । জখম নরোত্তম বিশ্বাস বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ।
দুস্কৃতীরা লুটপাট চালানোর পর মাঠে সেচখালের বাঁধের রাস্তা ধরে চম্পট দেয় বলে খবর । প্রসঙ্গতও, মাসখানেক আগে এই এলাকায় একইভাবে ১২ থেকে ১৪ জনের একটি ডাকাত দল হামলা চালিয়েছিল একটি বাড়িতে । আবারও ফের ডাকাতির ঘটনা ঘটল ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

