রবিবার স্কুটির মধ্যে বোমা ফেটে আহত হল দুই জন ব্যক্তি । ঘটনাটি ঘটেছে বীরভূমের নলহাটি থানার সরদা গ্রামে পেট্রোল পাম্পের কাছে ।
রবিবার দুপুরে এলাকার মানুষ বোমার শব্দ পেয়ে ছুটে আসেন । তাঁরা এদিন ঘটনাস্থলে পৌঁছে দেখেন দুই জন আহত হয়ে পড়ে রয়েছেন । নলহাটি থানার পুলিশ ও মাড়গ্রাম থানার পুলিশ তাঁদের এদিন উদ্ধার করে নিয়ে যায় । তবে কী উদ্দেশ্য বোমা নিয়ে যাচ্ছিল তাঁরা তা তদন্ত করছে পুলিশ ।
জখম দুই জনের নাম রিয়াজ শেেরখ বাড়ি মাড়গ্রাম । আর একজনের নাম রাহুল শেখ, তাঁর বাড়ি রামপুরহাট থানার বড়পাখুড়িয়া । কী কারণে বোমা নিয়ে যাচ্ছিল তাঁরা তা জানতে পুলিশ তদন্ত শুরু করেছে । আহতদের পুলিশ উদ্ধার করে নলহাটি হাসপাতালে পাঠায় । এই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ।
Latest posts by news_time (see all)
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

